লোকাল এসইও (Local SEO) কি ? 2024 সালে বিজনেসে কেন লোকাল এসইও প্রয়োজন?

লোকাল এসইও (Local SEO) কি 2024 সালে বিজনেসে কেন লোকাল এসইও প্রয়োজন

Table of Contents

বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক বাজারে অনলাইনে ব্যবসার উপস্থিতি থাকা অপরিহার্য একটি বিষয়। তবে সেজন্য শুধুমাত্র একটি ওয়েবসাইট থাকাই যথেষ্ট নয়। বরং আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র‍্যাঙ্ক করতে হবে যাতে করে সম্ভাব্য গ্রাহকরা সহজেই আপনাকে খুঁজে নিতে পারে।

আর যখন আপনি এই কাজটি করবেন ঠিক তখনি আপনাকে লোকাল এসইও (Local SEO) করতে হবে। কারণ, লোকাল এসইও হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) এমন একটি ধাপ, যা আপনার ব্যবসা কে স্থানীয় গ্রাহকদের কাছে প্রচার করতে সাহায্য করবে। 

তাই আজকের আর্টিকেলে আমি লোকাল এসইও কি এবং কিভাবে লোকাল এসইও করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করবো। তো যারা লোকাল এসইও সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান তাদের জন্য এই লেখাটি অনেক হেল্পফুল হবে।

লোকাল এসইও (Local Seo) কি?

সহজ কথায় বলতে গেলে, আপনি যখন নির্দিষ্ট কোনো স্থানের নির্দিষ্ট গ্রাহকদের টার্গেট করে এসইও করবেন তখন তাকে বলা হবে, লোকাল এসইও। যেমন ধরুন, ঢাকা শহরে আপনার একটি রেষ্টুরেন্ট আছে। এখন ঢাকায় অবস্থান করা মানুষ যেন আপনার রেষ্টুরেন্ট সম্পর্কে জানতে পারে সেজন্য আপনি যে এসইও করবেন তাকে বলা হবে, লোকাল এসইও। 

 

আর এই কাজটি করার জন্য আপনাকে “ঢাকার রেষ্টুরেন্ট”, “ঢাকার সেরা খাবার রেষ্টুরেন্ট”, “ঢাকার কাছের খাবার” ইত্যাদি কীওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি শুধুমাত্র ঢাকায় অবস্থানকারী ব্যক্তিদের টার্গেট করে অপটিমাইজেশন এর কাজ করতে পারবেন। 

 

আবার ক্রেতাদের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন। মনে করুন, একজন ক্রেতা “Computer Shop in Mirpur”- লিখে সার্চ করলো। এখন তার সার্চ রেজাল্টে মিরপুরে থাকা বিভিন্ন কম্পিউটারের দোকান শো করলো। তো এখানে যে দোকান গুলো দেখা যাবে সেগুলোর পেছনে মূল কাজ হলো, লোকাল এসইও।

এসইও এবং লোকাল এসইও এর মধ্যে পার্থক্য আছে?

কাজ ও ফলাফলের দিক থেকে লোকাল এসইও এর সাথে এসইও এর কিছুটা পার্থক্য আছে। যদিওবা এইসও এর গুরুত্বপূর্ণ একটি অংশ হলো, লোকাল এসইও। 

 

তবে সহজ ভাষায় বলতে গেলে এসইও হলো এমন একটি প্রক্রিয়া যা আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন রেজাল্টে র‌্যাংক পেতে সাহায্য করবে। অপরদিকে লোকাল এসইও হলো এসইও-এর একটি বিশেষ ধরন যা স্থানীয় সার্চ রেজাল্টে র‌্যাংক করার উপর ফোকাস দেওয়া হয়।

 

Difference Between SEO and Local SEO

সিরিয়াল এসইও লোকাল এসইও
01 সার্চ ইঞ্জিনে র‌্যাংক পেতে সাহায্য করে। নির্দিষ্ট লোকেশনের সার্চ রেজাল্টে র‌্যাংক পেতে সাহায্য করে।
02 গোটা বিশ্বের ভিজিটরদের টার্গেট করা হয়। শুধুমাত্র নির্দিষ্ট স্থানের ভিজিটরকে টার্গেট করা হয়।
03 সব ধরনের ব্লগ/ওয়েবসাইট এর জন্য প্রযোজ্য। অনলাইন বিজনেস করার জন্য প্রয়োজন হয়।
04 গোটা বিশ্বের মানুষকে টার্গেট রেখে কিওয়ার্ড রিসার্চ করা হয়। আপনার কাঙ্খিত লোকেশনের মানুষদের টার্গেট করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে।

বিজনেসে কেন লোকাল এসইও প্রয়োজন?

অনলাইনে অন্যান্য প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে হলে অবশ্যই আপনাকে এসইও করতে হবে। আর যখন আপনি অনলাইনে ব্যবসা করতে চাইবেন তখন আপনার জন্য লোকাল এসইও করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। কারণ, অনলাইন ব্যবসা করার ক্ষেত্রে লোকাল এসইও করার মাধ্যমে বিভিন্ন দিক থেকে বেনিফিট পাবেন। যেমন, 

Local SEO Benefits

  1. লোকাল ট্রাফিক বৃদ্ধি
  2. লিড এবং বিক্রয় বৃদ্ধি
  3. ব্রান্ড এর ভ্যালু বৃদ্ধি
  4. প্রতিযোগীতায় টিকে থাকা
  5. কাস্টমারদের বিশ্বাস অর্জন

 

তো আপনি যখন বিজনেসে সফলতা পাওয়ার জন্য লোকাল এসইও করবেন তখন উপরোক্ত সুবিধা গুলো পাবেন। মূলত এই কারণে আমাদের লোকাল এসইও করার প্রয়োজন হয়। চলুন বিষয় গুলো নিয়ে একটু বিস্তারিত ভাবে আলোচনা করা যাক।

লোকাল ট্রাফিক বৃদ্ধি

কোনো একটি ব্যবসা নির্দিষ্ট স্থানের ক্রেতাদের টার্গেট করে শুরু করতে হয়। আর এই কাজটি আপনি লোকাল এসইও এর মাধ্যমে করতে পারবেন। এর ফলস্বরুপ আপনার টার্গেট করা স্থানের ক্রেতাদের পরিমান বৃদ্ধি পাবে। আর তাদের কাছে আপনার পণ্য বা পরিষেবা বিক্রি করে আপনার ব্যবসার প্রসার করতে পারবেন। 

লিড এবং বিক্রয় বৃদ্ধি

লোকাল এসইও করার ক্ষেত্রে আপনার লিড বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক বিষয়। আর আপনি যতো বেশি লিড জেনারেট করতে পারবেন ঠিক ততো বেশি আপনার পণ্য সেল হওয়ার সম্ভাবনা থাকবে। আর এই সেল বৃদ্ধি করার মাধ্যমে আপনার ব্যবসার প্রসার ঘটতে খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবেনা। 

ব্রান্ড এর ভ্যালু বৃদ্ধি

অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে একটি ব্রান্ড হিসেবে পরিচিত করতে হবে। তবে শুধুমাত্র ব্রান্ড হিসেবে নয় বরং মানুষের কাছে আপনার ব্রান্ডের ভ্যালু ক্রিয়েট করতে হবে। আর এই কাজে আপনাকে যথেষ্ট সহায়তা করবে লোকাল এইসও। 

প্রতিযোগীতায় টিকে থাকা

বর্তমান সময়ে সব ধরনের ব্যবসায় প্রতিযোগীতা থাকবে এটাই স্বাভাবিক। তবে আপনার মূল লক্ষ্য হতে হবে সেই প্রতিযোগীতায় টিকে থাকা। আর এই প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই লোকাল এসইও করতে হবে। 

কাস্টমারদের বিশ্বাস অর্জন

অনলাইনে আপনার প্রোডাক্ট এর সেল তখনি বৃদ্ধি পাবে যখন কাস্টমার আপনাকে বিশ্বাস করবে। আর এই বিশ্বাস অর্জনের অন্যতম হাতিয়ার হলো লোকাল এসইও। যেখানে কাস্টমাররা গুগলে সার্চ করার সাথে সাথে আপনার যাবতীয় তথ্য গুলো দেখতে পারবে। যেমন, আপনার ব্যবসা শুরুর সময়, ব্যবসার স্থান, ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক ইত্যাদি।

লোকাল এসইও কত প্রকার ও কি কি?

সত্যি বলতে লোকাল এসইও এর কোনো প্রকারভেদ নেই। তবে আমরা যখন লোকাল এসইও করবো তখন সেই কাজের ভিত্তিতে লোকাল এসইওকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হবে। যেমন, 

 

  1. প্রোডাক্ট বেস লোকাল এসইও
  2. এড়িয়া বেস লোকাল এসইও

 

আমরা জানি, লোকাল এসইও করার ক্ষেত্রে প্রোডাক্ট ও এড়িয়া একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তাই এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, আমরা কেন লোকাল এসইওকে প্রোডাক্ট বেস এবং এড়িয়া বেস হিসেবে ভাগ করলাম। তাহলে শুনুন.. 

প্রোডাক্ট বেস লোকাল এসইও কি?

আপনি যখন নির্দিষ্ট কোনো একটি প্রোডাক্টকে টার্গেট করে অপটিমাইজেশন এর কাজ করবেন তখন তাকে বলা হবে প্রোডাক্ট বেস লোকাল এসইও। যেমন ধরুন, আপনার মিরপুর-১ এর মধ্যে একটি মোবাইল দোকান আছে। এখন আপনি যখন লোকাল এসইও করবেন তখন কেউ যদি “মিরপুর মোবাইল দোকান” -লিখে সার্চ করে তাহলে গুগল তাদের আইপি ডিটেক্ট করার পর আপনার দোকান সাজেষ্ট করবে। 

এড়িয়া বেস লোকাল এসইও কি?

আপনার মোবাইল দোকানটি মিরপুরে রয়েছে তাই আপনি অবশ্যই মিরপুরে থাকা লোকজনদের টার্গেট করবেন তাইনা? তো আপনি যখন মিরপুর লোকেশন টার্গেট করবেন তখন যদি কেউ “মিরপুর মোবাইল দোকান”- লিখে সার্চ করে তাহলে সার্চ রেজাল্টে অবশ্যই আপনার দোকানটি সাজেষ্ট করবে। তো সে কারণে এই অপটিমাইজ করার প্রক্রিয়াকে বলা হয় এড়িয়া বেস লোকাল এসইও। 

লোকাল এসইও এর প্রয়োজনীয়তা

এসইও – শব্দটি আমাদের কাছে অনেক পরিচিত! তবে ব্যবসার প্রসার ঘটাতে, অনলাইনে নিজের প্রতিষ্ঠান কে একটি ব্রান্ড হিসেবে পরিচিত করতে লোকাল এসইও এর গুরুত্ব অতুলনীয়। কিন্তু কতজন মানুষ এই লোকাল এসইও এর গুরুত্ব সম্পর্কে জানেন?

 

ধরুন, আপনার একটি ইলেকট্রনিকসের দোকান আছে। এখন আপনি এসইও-র মাধ্যমে প্রতিদিন হাজার হাজার ভিজিটরদের টার্গেট করে কাজ করছেন। কিন্তু বাস্তবে আপনার দোকানে পণ্য ক্রয় করার জন্য কতজন ক্রেতা আসছেন? হতাশাজনক ভাবে কম ক্রেতা পাচ্ছেন, তাই না?- কারণ আপনি লোকাল এসইও এর দিকে মনোযোগ দেননি।

 

কিন্তুু আপনি যদি সঠিকভাবে লোকাল এসইও করতে পারেন তাহলে আপনি বিভিন্ন দিক থেকে বেনিফিট পাবেন। যেমন,

 

  1. গ্রাহকদের কাছে ব্যবসার পরিচিতি বৃদ্ধি 
  2. ওয়েবসাইটে ট্র্যাফিক বৃদ্ধি 
  3. বিক্রয় এবং লাভের পরিমান বৃদ্ধি 
  4. প্রতিযোগীদের থেকে আলাদা ভ্যালু প্রোভাইড
  5. আপনার ব্র্যান্ডের খ্যাতি বৃদ্ধি 

 

তো আপনি যদি অনলাইনে ব্যবসা করার ক্ষেত্রে এই সকল সুবিধা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে লোকাল এসইও করতে হবে। যার মাধ্যমে একদিকে আপনি নির্দিষ্ট লোকেশনের ক্রেতাদের টার্গেট করতে পারবেন। অন্যদিকে আপনি আপনার কাঙ্খিত ক্রেতাদের কাছে আপনার পণ্য সেল করতে পারবেন।

 

লোকাল এসইও কিভাবে কাজ করে?

লোকাল এসইও কি এবং লোকাল এসইও এর প্রয়োজনীয়তা কি তা আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম। তো ধারাবাহিকভাবে এবার আমাদের জানতে হবে যে, লোকাল এসইও কিভাবে কাজ করে। 

 

তো সাধারনভাবে লোকাল এসইও মোট ০৩ টি বিষয়ের উপর নির্ভর করে কাজ করে। আর সেই বিষয় গুলো হলো, 

 

  1. Index IP & Location Info
  2. Detect IP
  3. Detect Location

 

এখন আপনি যেহুতু লোকাল এসইও কিভাবে কাজ করে সে সম্পর্কে জানতে চাচ্ছেন। সেহুতু উপরের এই বিষয় গুলো সম্পর্কে আপনার একটু ধারনা রাখা দরকার। 

Index IP & Location Info কাকে বলে?

প্রথমত আপন যখন কোনো একটি ব্যবসার জন্য ওয়েবসাইট তৈরি করার পর লোকাল এসইও করবেন। তখন আপনার সেই তথ্য গুলো গুগল বট বিশেষভাবে বিবেচনা করবে। যেমন, আপনি আপনার ব্যবসার জন্য কোন ধরণের পণ্য প্রস্তুত করেছেন। আপনি ক্রেতাদের টার্গেট করার জন্য কি কি কিওয়ার্ড ব্যবহার করছেন ইত্যাদি। 

 

আর যখন গুগল বট আপনার এই বিষয় গুলো ডিটেক্ট করতে পারবে তখন সে তার ইনডেক্সার এর মাধ্যমে উক্ত ডেটা গুলো নিজের ডেটাবেজে সংরক্ষন করে রাখবে। যেন ক্রেতারা আপনার লোকেশন থেকে প্রাসঙ্গিক পণ্য সার্চ করলে আপনার ডেটা গুলো দেখাতে পারে। 

Detect IP কাকে বলে?

গুগল থেকে অর্গানিক ক্রেতার জন্য আপনি যখন লোকাল এসইও করবেন তখন গুগল আরো একটি বিষয়কে গুরুত্ব দিবে। আর সেই বিষয়টি হলো, Detect IP. অর্থ্যাৎ আপনি আসলে কোন আইপি থেকে লোকাল এসইও করছেন সেটিও গুগল ডিটেক্ট করবে এবং তার নিজস্ব ডেটাবেজে সংরক্ষন করে রাখবে।

 

আর পরবর্তী সময়ে যখন সেম আইপি থেকে কোনো ক্রেতা প্রাসঙ্গিক পণ্য সম্পর্কে জানার জন্য সার্চ করবে তখন গুগল তার ডেটাবেজে থাকা একই আইপির ব্যবসা বা পণ্য গুলো সাজেষ্ট করবে। এর ফলে ক্রেতারা খুব সহজে তাদের চাহিদার মধ্যে থাকা পণ্য গুলো আশেপাশে ক্রয় করা যাবে কিনা তা জানতে পারে।

Detect Location কাকে বলে?

লোকাল এসইও করার সময় অবশ্যই আপনাকে আপনার ব্যবসার স্থান সিলেক্ট করে দিতে হবে। যার ফলে গুগল এটা সহজেই বুঝতে পারে যে, আপনি আসলে কোন স্থানের ক্রেতাদের টার্গেট করছেন। এর ফলে সেই স্থানের ক্রেতারা আপনার পণ্য লিখে সার্চ করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্তারিত তথ্য গুলো দেখতে পারবে। 

 

কিন্তুু সমস্যা হলো, ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য তো আপনি একাই লোকাল এসইও করবেন না তাইনা? 

 

বরং আপনার মতো এমন অনেক মানুষ আছে যারা ক্রেতাদের নিকট পৌঁছানোর জন্য লোকাল এসইও করবে। তাহলে তাদের ব্যবসা বা ওয়েবসাইট গুলোকে বাদ দিয়ে কেন গুগল আপনার ওয়েবসাইট বা ব্যবসাকে টপ র‌্যাংক প্রদান করবে?

 

এর উত্তর হলো, গুগল লোকাল এসইও র‌্যাংক প্রদান করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়কে গুরুত্ব দেয়। যেমন, 

 

  1. কোন লোকেশন থেকে সার্চ করা হচ্ছে
  2. গুগল মাই বিজনেস লিস্টিং
  3. গুগল মাই বিজনেস কিওয়ার্ড
  4. রিভিউ, চেক ইন, জনপ্রিয়তা
  5. ন্যাপ কিটেশন

 

আর আপনি উপরের এই ০৫ টি বিষয়কে যতোটা সুক্ষভাবে সম্পন্ন করতে পারবেন গুগল আপনার ব্যবসা সম্পর্কে ঠিক ততোটা পরিস্কার ধারনা নিতে পারবে। আর এই পরিস্কার ধারনা পরবর্তীতে সার্চ রেজাল্টে র‌্যাংকিং প্রদানে সহায়তা করবে। 

লোকাল এসইও করার নিয়ম | How to do Local SEO

এতক্ষনের আলোচনা থেকে আমরা লোকাল এসইও সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে পারলাম। তো এবার জানতে হবে যে, কিভাবে আমরা লোকাল এসইও করবো। যদিওবা লোকাল এসইও করার প্রক্রিয়া খুব সহজ কিন্তুু আপনার যদি কোনো ধারনা না থাকে তাহলে আপনার ক্ষেত্রে অনেক কঠিন মনে হতে পারে। 

কিভাবে লোকাল এসইও শুরু করবেন?

আপনারা যারা একবারে প্রথম থেকে লোকাল এসইও করতে চান তাদের বেশ কিছু ধাপ অনুসরন করে লোকাল এসইও করতে হবে। আর সেই ধাপ গুলো হলো, 

 

  1. Google My Business প্রোফাইল তৈরি 
  2. লোকাল কীওয়ার্ড রিসার্চ
  3. ওয়েবসাইটের লোকাল তথ্য আপডেট
  4. লোকাল ডিরেক্টরি
  5. লোকাল কন্টেন্ট পাবলিশ
  6. লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি

 

তো উপরের তালিকায় আপনি মোট ০৬ টি প্রক্রিয়া দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়ায় আপনি সঠিক ভাবে লোকাল এসইও করতে পারবেন। তবে শুধুমাত্র এই ধাপ গুলো সম্পর্কে জানলেই হবেনা বরং আপনাকে সঠিকভাবে এই ধাপ গুলোতে কাজ করার প্রক্রিয়া জানতে হবে। যেগুলো নিচে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। 

Google My Business প্রোফাইল তৈরি 

লোকাল এসইও-তে Google My Business-এর ভূমিকা অনস্বীকার্য। এটি লোকাল এসইও এর মেরুদণ্ড, যা আপনার ব্যবসাকে স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই কথা গুলো বলার পেছনে বেশ কিছু কারণ আছে। কেননা, এর মধ্যে বেশ কিছু বিষয় অন্তর্ভূক্ত থাকে। যেমন, 

 

  1. Google Maps
  2. Google Business Profile
  3. Google Business Profile Review
  4. Google Map Based Photo

 

তো এই বিষয় গুলো কিভাবে গুগল মাই বিজনেস প্রোফাইলে গুরুত্ব বহন করে সেটি আমাদের জেনে নেওয়া দরকার। 

Google My Business কেন গুরুত্বপূর্ণ?

১. Google Maps

গুগল মাই বিজনেস- এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার তথ্য Google Maps-এ যুক্ত করতে পারবেন। আর যখন স্থানীয় গ্রাহকরা আপনার ব্যবসার ধরন, অবস্থান, যোগাযোগের তথ্য, খোলার সময়, রিভিউ ইত্যাদি Google Maps-এ অনুসন্ধান করবে। তখন আপনার ব্যবসার তথ্য তাদের সামনে প্রদর্শিত হবে।

 

২. Google Business Profile

গুগল মাই বিজনেস- এর মাধ্যমে আপনার ব্যবসার জন্য একটি Google Business Page তৈরি করতে পারবেন। সেই পেজে আপনার ব্যবসার বিস্তারিত বিবরণ, ছবি, ভিডিও, রিভিউ, প্রশ্নোত্তর ইত্যাদি প্রদান করতে পারবেন। এটি আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে এবং গ্রাহকদের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করবে।

 

৩. Google Business Profile Review 

গুগল মাই বিজনেস- এর মাধ্যমে গ্রাহকরা আপনার ব্যবসার রিভিউ দিতে পারবে। তাদের ইতিবাচক রিভিউ আপনার ব্যবসার খ্যাতি বৃদ্ধি করবে। এর পাশাপাশি গ্রাহকদের আপনার পণ্য কেনার প্রতি আকর্ষণ বাড়াতে সাহায্য করবে।

 

৪. Google Map Based Photo 

গুগল মাই বিজনেস- এর মাধ্যমে আপনার ব্যবসার ছবি Google Maps-এ প্রদর্শিত হবে। আকর্ষণীয় ছবি গ্রাহকদের মনোযোগ আকর্ষণ করবে। সেইসাথে আপনার ব্যবসার প্রতি ক্রেতাদের আগ্রহ তৈরি করতে সাহায্য করবে।

লোকাল কীওয়ার্ড রিসার্চ

Local Seo করার ক্ষেত্রে লোকাল কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। যেমন ধরুন, ঢাকা মিরপুরে আপনার একটি কম্পিউটার দোকান আছে। এখন সেই স্থানের মানুষ গুলো কম্পিউটার কেনার আগে অনলাইনে কি কি কিওয়ার্ড লিখে সার্চ করে তা অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে।

ওয়েবসাইটের লোকাল তথ্য আপডেট

লোকাল এসইও করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ব্যবসার ঠিকানা, ফোন নম্বর, ব্যবসায়িকা সময় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য আপডেট রাখতে হবে। যেন ক্রেতারা অনলাইন থেকে আপনার ব্যবসার প্রয়োজনীয় তথ্য গুলো সংগ্রহ করতে পারে। আর যখন ক্রেতারা উক্ত বিষয় গুলো সম্পর্কে জানতে পারবে তখন আপনার প্রতি তাদের মনে এক ধরনের বিশ্বস্ততা তৈরি হবে। 

লোকাল ডিরেক্টরি সাবমিট

আপনি এমন অনেক ওয়েবসাইট খুজে পাবেন যারা মূলত লোকাল ব্যবসা প্রতিষ্ঠান গুলোকে লিষ্টিং করে। তো যখন আপনি লোকাল এসইও করবেন তখন আপনাকেও তাদের ওয়েবসাইটের সেই ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে আপনার ব্যবসাকে লিষ্টিং করতে হবে। যাতে করে গুগল ক্রলার আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আরো সঠিক ধারনা নিতে পারে। 

লোকাল কন্টেন্ট পাবলিশ

আপনি যে স্থানকে টার্গেট করে লোকাল এসইও করবেন সেই স্থানের সাথে প্রাসঙ্গিক বিষয় গুলো নিয়ে নিয়মিত কন্টেন্ট পাবলিশ করবেন। তাহলে আপনি ক্রেতাদের আকর্ষন ধরে রাখতে পারবেন। আর ক্রেতারা যখন তাদের অবস্থান করা স্থানের অজানা বিষয় গুলো জানতে পারবে। তখন আপনার প্রতি তাদের কাছে এক ধরনের বিশ্বস্ততা তৈরি হবে। 

লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের সাথে পরিচিতি

লোকাল বিজনেস ও লোকাল এসইও করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লোকাল ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান গুলোর সাথে পরিচিতি বৃদ্ধি করতে হবে। আর এই কাজটি করার জন্য আপনাকে লোকাল ব্লগ, ফোরাম এবং সোশ্যাল মিডিয়া গ্রুপ গুলোতে অংশগ্রহণ করতে হবে।

লোকাল এসইও করার সময় কি কি খেয়াল রাখতে হবে?

যখন আপনি আপনার কিংবা আপনার ক্লায়েন্ট এর জন্য লোকাল এসইও করবেন তখন বেশ কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আপনি আপনার লোকাল এসইও করার ক্ষেত্রে আশাজনক সফলতা পাবেন। আর সেই বিষয় গুলো হলো, 

 

  1. বিজনেস প্রোফাইলে বিজনেসের সকল তথ্য আপ টু ডেট রাখবেন। 
  2. বিজনেসের বিভিন্ন ধরনের ফটো ও ভিডিও যুক্ত করবেন। 
  3. নিয়মিত গুগল পোষ্ট শেয়ার করবেন। 
  4. কাস্টমারদের বিভিন্ন প্রশ্ন ও উত্তর প্রদান করবেন। 
  5. কাস্টমারদের থেকে রিভিউ গ্রহন করবেন। 
  6. ওয়েবসাইটে তথ্যপূর্ণ কন্টেন্ট পাবলিশ করবেন। 
  7. ওয়েবসাইট ডিজাইন মোবাইল ফ্রেন্ডলি করবেন। 

 

তো এই কাজ গুলো একবার করে বসে থাকা যাবেনা। বরং আপনাকে লোকাল এসইও করার সময় প্রতিনিয়ত এই কাজ গুলো করতে হবে। তাহলে আপনি সঠিকভাবে লোকাল এসইও করতে পারবেন। 

Pro Tips for Local SEO

💡Tips-1: একটি পূর্ণাঙ্গ Google My Business অ্যাকাউন্ট তৈরি করুন। যেটি আপনার ব্যবসাকে Google Search এবং Maps-এ প্রদর্শিত করতে সাহায্য করবে।

 

💡Tips-2: আপনার ওয়েবসাইটে কন্টেন্ট এর মধ্যে লোকাল কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন।

 

💡Tips-3: আপনার ওয়েবসাইটের সকল তথ্য আপডেট রাখবেন। যেমন, আপনার ব্যবসার ঠিকানা, ফোন নাম্বার, ব্যবসা চালু ও বন্ধের সময় ইত্যাদি।

 

💡Tips-4: লোকাল ক্রেতাদের কাছে আপনার ব্যবসার প্রতি বিশ্বস্ততা অর্জন করার চেস্টা করবেন। যা আপনার পণ্য বিক্রির চাহিদা বাড়িয়ে দিতে সাহায্য করবে।

 

💡Tips-5: সময় বের করে আপনার প্রতিযোগী ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রাখবেন। তাদের কাজের প্রক্রিয়া গুলোকে গভীরভাবে যাচাই করবেন।

 

💡Tips-6: আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে গ্রাহকদের রিভিউ দেওয়ার জন্য আগ্রহী করে তোলার চেষ্টা করবেন। কারণ, ক্রেতারা আপনার প্রতিষ্ঠানের রিভিউ দেখলে পণ্য ক্রয়ের প্রতি আগ্রহী হবে। 

 

💡Tips-7:  আপনি লোকাল এসইও করে কতটুকু সফলতা পাচ্ছেন তা অবশ্যই মনিটরিং করা দরকার। তাহলে আপনি আপনার লোকাল এসইও করার ক্ষেত্রে যে ভুল করবেন তা শুধরে নেওয়ার সুযোগ পাবেন। 

সবশেষে আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, গুরুত্বপূর্ণ এই আর্টিকেলে লোকাল এসইও নিয়ে বিষদভাবে আলোচনা করা হয়েছে। তাই আমার বিশ্বাস এই লেখা থেকে আপনার লোকাল এসইও সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা পেয়ে যাবেন। তবে এরপরও যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নটি নিচে কমেন্ট করবেন। 

 

ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts