বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস

Table of Contents

বর্তমান সময়ে ক্রমশ বাংলা ভাষায় ব্লগিং করার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে আপনারা যারা বাংলা ভাষায় ব্লগিং শুরু করতে চাচ্ছেন তাদের প্রথম যে সমস্যা দেখা যায় সেটি হলো, কিওয়ার্ড রিসার্চ করা। অনলাইন প্ল্যাটফর্মে এমন অনেক ধরনের এসইও টুলস আছে যেগুলো দিয়ে খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব। তবে সমস্যার শুরুটা তখনি হয় যখন আপনি বাংলা ভাষায় কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন। 

কারণ, অধিকাংশ টুলস দিয়ে শুধুমাত্র ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায়। এছাড়াও এমন অনেক টুলস আছে যারা সঠিক ডাটা প্রদান করেনা। তাই যারা বাংলা ভাষায় ব্লগিং করছেন তাদের সঠিক ভাবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য সঠিক টুলস এর ব্যবহার করতে হবে। আর আজকে আমি সেই টুলস গুলো নিয়েই বিস্তারিত বলবো। 

বাংলা ভাষায় কিওয়ার্ড রিসার্চ করার টুলস আছে?

আপনি যদি কয়েক বছর আগের কথা চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে, সেই সময় বাংলা কিওয়ার্ড রিসার্চ করার মতো তেমন কোনো টুলস ছিলোনা। ‍কিন্তুু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনেক কিছুর। বর্তমানে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি সেইসাথে আমাদের কাছে এখন উন্নত প্রযুক্তি সম্পন্ন এআই আছে। যার কারণে এখন আর বাংলা কিওয়ার্ড রিসার্চ করার সেই ঝামেলাটা নেই। 

কারণ এখন অনলাইনে এমন অনেক ধরনের টুলস আছে যেগুলো দিয়ে আপনি অনায়াসেই আপনার বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যদিওবা অধিকাংশ ক্ষেত্রে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার জন্য পেইড টুলস ব্যবহার করতে হবে। তবে আপনি চাইলে এই টুলস গুলোর ফ্রি ফিচারের মাধ্যমেও বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। 

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার প্রয়োজনীয়তা কি?

একটা সময় বাংলা ভাষায় তেমন ব্লগ চোখে পড়তোনা। কারণ, প্রথম দিকে বাংলা ভাষায় নির্মিত ব্লগ গুলোতে এডসেন্স এপ্রুভাল আসতো না। তবে যখন থেকে গুগল এডসেন্স বাংলা ভাষার ব্লগ গুলোতে এডসেন্স এপ্রুভাল দেওয়া শুরু করেছে ঠিক তখন থেকে বেড়েছে বাংলা ব্লগের সংখ্যা। 

আর এই সংখ্যাটা এতোটাই বৃদ্ধি পেয়েছে যা আসলে কল্পনার চাইতেও অনেক বেশি। তাই বাংলা ব্লগিং সেক্টরে বেড়েছে প্রতিযোগীতা। আর এই প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদ্ধতি মেনে ব্লগিং করতে হবে। অন্যথায় আপনাকে ব্লগিং সেক্টর থেকে ছিটকে পড়তে হবে।

তাই যদি আপনি নিজের মাতৃভাষাতে ব্লগিং করে সফলতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে সঠিক কিওয়ার্ড রিসার্চ করা জানতে হবে। আপনাকে বুঝতে হবে কোন কোন টুলস গুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকবেন। 

কিভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করবেন? 

চলমান সময়ে বাংলা ভাষায় কিওয়ার্ড রিসার্চ করার অনেক ধরনের টুলস রয়েছে। আপনি চাইলে সেই টুলস গুলো দিয়ে রিসার্চ করার কাজটা অতি দ্রুততার সাথে করতে পারবেন। তবে আপনি চাইলে উক্ত কাজটা ম্যানুয়ালি করতে পারবেন। কিন্তুু ম্যানুয়ালি করতে গেলে আপনার অনেক বেশি শ্রম ও সময় এর প্রয়োজন হবে। 

ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করার উপায়

আপনারা যারা বাংলা ভাষায় ব্লগিং করছেন তারা বেশ কিছু পদ্ধতি ফলো করার মাধ্যমে ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার নিশ রিলেটেড কম্পিটিটরদের খুজে নিতে হবে। 

যেমন ধরুন, আপনি “অনলাইন ইনকাম”- নিশে ব্লগিং করছেন। এখন আপনাকে গুগল থেকে খুজে নিতে হবে যে, আপনার মতো আর কে কে অনলাইন ইনকাম নিশে ব্লগিং করছে। মুলত ব্লগিং এর ভাষায় এই কাজটিকে বলা হয় কম্পিটিটর এনালাইসিস।

আর উক্ত এনালাইসিস করার সময় আপনাকে দেখতে হবে যে, তারা আসলে কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছে। এভাবে যখন আপনি হিউজ পরিমান কিওয়ার্ড খুজে পাবেন তখন আপনাকে সেই কিওয়ার্ড গুলো রিসার্চ করতে হবে। 

যেমন, অনলাইনে এমন অনেক ধরনের ফ্রি টুলস আছে যেগুলো দিয়ে আপনি আপনার কালেক্ট করা কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম, সিপিসি এবং কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করে নিবেন। এভাবে ফিল্টারিং করার পর আপনার কাছে যেসব কিওয়ার্ড জমা থাকবে সেগুলো নিয়ে কন্টেন্ট পাবলিশ করতে হবে। 

টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করার উপায়

বর্তমান সময়ে অনলাইনে এমন অনেক ধরনের টুলস আছে যেগুলো দিয়ে পূর্ণাঙ্গ ভাবে কিওয়ার্ড রিসার্চ করা সম্ভব। তবে টুলস দিয়ে রিসার্চ করার জন্য অবশ্যই আপনার সেই টুলস গুলোর ব্যবহার জানতে হবে। এছাড়াও কিভাবে ফিল্টারিং করে হাই ভলিউম লো ডিফিকাল্টি কিওয়ার্ড বের করতে হয় সে বিষয়ে দক্ষ হতে হবে। 

সেক্ষেত্রে আপনি যদি আমার কাছ থেকে ফিল্টারিং করে সঠিক কিওয়ার্ড খুজে বের করার উপায় জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন। আপনার কমেন্ট পাওয়া মাত্রই আমি প্রতিটা টুলস কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে আলাদা আলাদ কন্টেন্ট পাবলিশ করবো।

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার টুলস লিস্ট

এবার আমি আপনাকে বেশ কিছু টুলস এর সাথে পরিচয় করিয়ে দিবো। যেগুলো দিয়ে আপনি খুব সহজে আপনার বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে আজকের শেয়ার করা টুলস গুলোর মধ্যে কিছু টুলস ব্যবহার করার জন্য আপনাকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার প্রয়োজন পড়বে। 

তবে চিন্তার কোনো দরকার নেই! কারণ, অধিকাংশ প্রিমিয়াম টুলস গুলোকে ফ্রিতে ব্যবহার করার পদ্ধতি গুলো শেয়ার করা হবে আপনার সাথে। তো চলুন এবার তাহলে বাংলা কিওয়ার্ড রিসার্চ টুলস গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

01-Ahrefs 

শুধুমাত্র বাংলা ভাষায় নয় বরং এসইও টুলস হিসেবে Ahrefs এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। যাকে কাজে লাগিয়ে আপনি খুব সহজে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে সমস্যা হলো এই জনপ্রিয় এসইও টুলসটি ব্যবহার করতে হলে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে। যার কারণে আমরা অনেক মানুষ এই টুলসটি ব্যবহার করতে পারিনা। 

তবে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে Ahrefs টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখানে ক্লিক করুন তারপর আপনি আপনার কিওয়ার্ড লিখে দেশ সিলেক্ট করুন। তারপর আপনি ”Find Keyword” অপশনে ক্লিক করলেই আপনার কাঙ্খিত কিওয়ার্ডের সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি ও রিলেটেড কিওয়ার্ড দেখতে পারবেন।

02 – Ubersuggest

বাংলা কিওয়ার্ড রিসার্চ করার জন্য আরো একটি জনপ্রিয় টুলসের নাম হলো, উবারসাজেষ্ট। আর যে ব্যক্তি এই টুলসটির মালিক তার নাম Neil Patel. প্রথম দিকে এই টুলসটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেতো। কিন্তুু বর্তমান পেইড ফিচার যুক্ত করা হয়েছে। তো আপনি যদি এই টুলসটি বিনামূল্যে ব্যবহার করতে চান তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ করার সময় অনেক সীমাবদ্ধতা থাকবে। 

03 – Keyword Tool

কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমার সবচেয়ে প্রিয় টুলস হলো, Keyword Tool. যাকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনের জন্য আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেমন, আপনি গুগল এর জন্য আলাদা ভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আবার আপনি চাইলে ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তবে এই টুলসটি সম্পূর্ণ ফিচার ব্যবহার করা জন্য আপনাকে পে করতে হবে। 

04 – Keyword Surfer 

এই টুলসটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে। কারণ, এটি হলো এক ধরনের এক্সটেনশন এসইও টুলস। মূলত আপনি যখন গুগলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন এই টুলসটি অটোমেটিক আপনার কিওয়ার্ড এর সার্চ ভলিউম দেখাবে। এর পাশাপাশি আপনার মুল কিওয়ার্ডের সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো শো করবে। 

05 – Google Search Console 

দেখুন, গুগল সার্চ কনসোল কোনো কিওয়ার্ড রিসার্চ করার টুলস নয়। তবে আপনার ওয়েবসাইট যদি সার্চ কনসোলে এড করা থাকে এবং আপনার সাইটের বয়স যদি ৩-৬ মাস হয় তাহলে আপনি এমন ফিচার দেখতে পারবেন। মূলত আপনি যদি আপনার সার্চ কনসোলে গিয়ে “Performance” ট্যাবে ক্লিক করে নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনি অনেক কিওয়ার্ড দেখতে পারবেন। 

06-Google Keyword Planner

কিওয়ার্ড প্ল্যানার আপনাকে বাংলা ভাষার জন্য নতুন কিওয়ার্ড খুঁজে পেতে সাহায্য করবে। যা আপনার প্রচারণার জন্য বাজেট তৈরি করবে। সেক্ষেত্রে যারা বিজ্ঞাপন দিয়ে কাস্টমার টার্গেট করতে চান তাদের সুবিধা হবে। আর এই টুলস দিয়ে আপনি ব্লগিং করার জন্য ইউনিক কিওয়ার্ড কালেক্ট করতে পারবেন।

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আপনার বাংলা ভাষায় ব্লগিং করার কাজকে সহজ করার জন্য আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ, আজকে এমন সব এসইও টুলস নিয়ে বিস্তারিত বলা হয়েছে যেগুলো দিয়ে আপনি বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। 

তো আপনি যদি এমন ধরনের অজানা বিষয় গুলোকে সহজ ভাষায় জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts