বর্তমানে ডিজিটাল যুগে, অনলাইনে অর্থ উপার্জনের অসংখ্য উপায় রয়েছে। কেউ ব্লগিং থেকে আয় করে, আবার কেউ ফ্রিল্যান্সিং বা অনলাইন কোর্স তৈরি করে আয় করে। আবার অনেক মানুষ আছেন, যারা তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে আয় করে। আর এই বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয় করার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হল, গুগল এডসেন্স।
মূলত সে কারণে আজকের এই আর্টিকেলে আমি আপনাকে Google Adsense সম্পর্কিত বিভিন্ন বিষয় শেয়ার করবো। তো যারা আসলে ওয়েবসাইট কিংবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করেন, তাদের জন্য আজকের লেখাটি অনেক হেল্পফুল হবে। তো চলুন, সবার শুরুতে জেনে নেওয়া যাক গুগল এডসেন্স কি।
গুগল এডসেন্স কি?
সহজ কথায় বলতে গেলে, গুগল এডসেন্স হল গুগলের একটি বিজ্ঞাপন প্রদর্শন করার প্রোগ্রাম। আপনি যদি একটি ওয়েবসাইট এর মালিক হন, তাহলে আপনার সাইটে গুগল এডসেন্সের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। আর সেই বিজ্ঞাপন প্রদর্শন করার মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন।
মূলত আপনার ওয়েবসাইটে প্রদর্শন করা এই বিজ্ঞাপন গুলো গুগলের অ্যাডভার্টাইজারদের দ্বারা সরবরাহ করা হয়। আর যখন কোন দর্শক সেই বিজ্ঞাপন গুলো তে ক্লিক করে বা দেখে, তখন আপনি প্রতি ক্লিক (CPC) বা প্রতি হাজার প্রদর্শন (CPM) অনুযায়ী আয় করতে পারবেন। সবশেষে এই বিজ্ঞাপন থেকে যে পরিমান আয় হবে তা আপনি গুগল এডসেন্স ড্যাশবোর্ডে দেখতে পারবেন।
Google AdSense কিভাবে কাজ করে?
গুগল অ্যাডসেন্স হলো একটি বিজ্ঞাপন প্রোগ্রাম যা বিজ্ঞাপনদাতাদের কে তাদের পণ্য এবং পরিষেবা গুলো প্রচার করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। আর আপনার মতো যারা এক বা একাধিক ওয়েবসাইটে মালিক, তারা তাদের সাইটে সেই বিজ্ঞাপন গুলো প্রদর্শন করার জন্য অর্থ উপার্জন করতে পারবে।
তো যখন আপনি অ্যাডসেন্সের জন্য সাইন আপ করবেন, তখন আপনাকে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করার অ্যাপ্রুভাল দিতে হবে। তারপরে গুগল আপনার সাইটের মূল বিষয়বস্তু এবং দর্শকদের উপর ভিত্তি করে প্রাসঙ্গিক বিজ্ঞাপন নির্বাচন করবে। এরপর যখন কোনো দর্শক আপনার সাইটে প্রদর্শন করা সেই বিজ্ঞাপন গুলোতে ক্লিক করবে, তখন আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন।
গুগল এডসেন্স থেকে কিভাবে আয় হয়?
আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা মূলত গুগল এডসেন্স থেকে মোট ০২ টি পদ্ধতিতে আয় করতে পারবেন। আর সেই পদ্ধতি গুলো হলো,
CPC (Cost Per Click)
এই পদ্ধতিতে আপনি প্রতিটি ক্লিকের জন্য নির্দিষ্ট পরিমান অর্থ উপার্জন করতে পারবেন। যখন কোন দর্শক আপনার ওয়েবসাইটে একটি বিজ্ঞাপনে ক্লিক করবে, তখন বিজ্ঞাপনদাতা আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে। তবে এই CPC এর হার বিজ্ঞাপন, দর্শকের অবস্থান এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে।
RPM (Revenue Per Impressions)
এই পদ্ধতিতে আপনি প্রতি 1000 বার আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য নির্দিষ্ট পরিমান অর্থ পাবেন। RPM হলো আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি কতটা আয় করতে পারেন তার একটি পরিমাপ। তবে RPM এর হার বিজ্ঞাপনের ধরণ, দর্শকের আগ্রহ এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করে।
গুগল এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়?
অনলাইনে আয়ের মাধ্যম হিসেবে গুগল এডসেন্স বেশ জনপ্রিয়। তাই অনেকেই জানতে চান, এখানে আসলে কত টাকা আয় করা সম্ভব? তো এই প্রশ্নের উত্তর দেওয়া সোজা নয়, কারণ এটি নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। যার মধ্যে রয়েছে আপনার সাইটের ট্র্যাফিক, আপনি কোন ধরণের বিজ্ঞাপন প্রদর্শন করেন এবং ক্লিক থ্রু রেট (CTR) এর উপর।
আপনার ওয়েবসাইট, ব্লগ অথবা YouTube চ্যানেলের ট্রাফিক
যত বেশি লোক আপনার ওয়েবসাইট, ব্লগ, অথবা YouTube চ্যানেল পরিদর্শন করবে, তত বেশি টাকা আয় করতে পারবেন। এটি হলো, গুগল এডসেন্স থেকে টাকা আয় করার সাধারন একটি বিষয়। যার মাধ্যমে আপনারা প্রাথমিক ভাবে অর্থ উপার্জনের শুরুটা করতে পারবেন।
আপনার বিজ্ঞাপনের ক্লিক-থ্রু-রেট (CTR)
আপনার বিজ্ঞাপন গুলোতে কতজন লোক ক্লিক করে, তার হার যত বেশি হবে, তত বেশি টাকা আয় করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইটে বেশি পরিমান ভিজিটর আসে তাহলে আপনার বিজ্ঞাপনে ক্লিক পড়ার চান্স বেশি হবে, আর আয় বৃদ্ধি পাবার সম্ভাবনাও বেড়ে যাবে।
আপনার বিজ্ঞাপনের ধরণ
বিভিন্ন ধরণের বিজ্ঞাপনের জন্য বেশি টাকা দেওয়া হয়, আবার কোনো বিজ্ঞাপনের জন্য স্বল্প পরিমান অর্থ প্রদান করা হয়। তবে সত্যি কথা বলতে গেলে, গুগল এডসেন্স থেকে আয়ের কোন সর্বোচ্চ সীমা নেই। আপনি যদি সঠিকভাবে কাজ করেন এবং গুগলের নীতি মেনে চলেন, তাহলে আপনি অনির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।
কেন গুগল AdSense ব্যবহারের করবেন?
বর্তমান সময়ে, অনলাইন বিজ্ঞাপন হলো ব্যবসার মূল চালিকাশক্তি। বিভিন্ন ওয়েবসাইট এবং ব্লগ তাদের আয় বৃদ্ধির জন্য বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে। এই বিজ্ঞাপন প্রদানের জন্য মার্কেটে অনেক গুলো এড নেটওয়ার্ক রয়েছে, যেমন Media.net, PropellerAds ইত্যাদি।
কিন্তু প্রশ্ন হলো, এত গুলো এড নেটওয়ার্ক থাকার সত্ত্বেও, বেশিরভাগ মানুষ কেন AdSense-এর উপর নির্ভর করেন? – তো AdSense-এর জনপ্রিয়তার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেগুলো হলো,
বিশ্বস্ত প্ল্যাটফর্ম
গুগল-এর একটি সুনাম রয়েছে। যদি আপনি Google-এর নীতিমালা মেনে চলেন, তাহলে আপনার আয়ের জন্য Google নিজে পূর্ণ দায়িত্ব বহন করবে। অন্যান্য অনেক এড নেটওয়ার্কের তুলনায় Google অনেক বেশি বিশ্বস্ত, তাই আপনার আয় নিয়ে চিন্তা করার কোন কারণ নেই। আর সঠিকভাবে কাজ করার মাধ্যমে আপনি যতো টাকা উপার্জন করবেন, গুগল আপনাকে নিজ দায়িত্বে সেই টাকা উত্তলন করার সুবিধা প্রদান করবে।
অপ্টিমাইজড বিজ্ঞাপন
এডসেন্স থেকে যে বিজ্ঞাপন গুলো প্রদান করে, সেগুলো আগে থেকেই অপ্টিমাইজ করা থাকে। এর মানে হলো, আপনার ওয়েবসাইটে Google-এর বিজ্ঞাপন প্রদর্শন করলে, তা আপনার ওয়েবসাইটের ডিজাইন ও ব্যবহারকারীর অভিজ্ঞতার উপর কোন নেতিবাচক প্রভাব ফেলবে না।
টার্গেটেড অডিয়েন্স
বিষয়টা অবাক করার মতো হলেও সত্যি যে, গুগল সঠিক ব্যবহারকারীকে সঠিক বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। যেমন, আপনি যদি একজন প্রযুক্তির প্রতি আগ্রহী ব্যক্তি হন, তাহলে Google আপনাকে প্রযুক্তি সংক্রান্ত বিজ্ঞাপন দেখাবে। কারণ Google তাদের প্রতিটি ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করে রাখে এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে তাদের আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন প্রদান করে।
সহজ পেমেন্ট পদ্ধতি
AdSense থেকে আয় উত্তোলনের সময় আপনাকে ঝামেলা পোহাতে হবে না। আপনার কেবল একটি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে হবে। এরপর, আপনার আয় উত্তোলনের জন্য আবেদন করলে Google স্বয়ংক্রিয়ভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রেরণ করবে।
আপনার জন্য আমাদের শেষকথা
পাঠক, আজকের আর্টিকেলে Google Adsense সম্পর্কিত প্রয়োজনীয় বিষয় গুলো শেয়ার করা হয়েছে। যেখানে গুগল অ্যাডসেন্স কি? – সে সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। তো আশা করি, আজকের এই লেখাটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর আপনি যদি এই ধরনের অজানা বিষয় গুলো খুব সহজ ভাষায় জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।



