নির্দিষ্ট ব্যবসায় টিকে থাকা এবং ব্যবসার উন্নতির জন্য ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। তাই অনেকেই জানতে চান, এই দক্ষতা অর্জনে কতটা সময় লাগে? সত্যি বলতে, এর উত্তর নির্ভর করে আপনার পূর্ব অভিজ্ঞতা, শেখার ধরন এবং লক্ষ্যের উপর। কিন্তুু এরপরও আপনার আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগবে সে সম্পর্কে সঠিক ধারনা দেওয়ার জন্যই আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে।
ডিজিটাল মার্কেটিং কি?
ডিজিটাল মার্কেটিং হলো আধুনিক যোগাযোগ মাধ্যমের সকল প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানোর প্রক্রিয়া। ইন্টারনেট আজকের দিনে প্রায় সকলের কাছেই অ্যাক্সেসযোগ্য, তাই ডিজিটাল মার্কেটিং আপনাকে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সম্ভাব্য গ্রাহকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
আজকের দ্রুত গতিশীল বিশ্বে, ব্যবসা প্রতিষ্ঠান গুলো টিকে থাকার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য ক্রমবর্ধমান ভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের উপর নির্ভর করছে। আর এই নির্ভরতার মূলে রয়েছে ডিজিটাল মার্কেটিং, যা যোগাযোগ মাধ্যমের সকল আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে পণ্য বা সেবার প্রচারণা চালানোর একটি কার্যকর উপায় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?
বর্তমানের প্রতিযোগিতামূলক বাজারে, ডিজিটাল মার্কেটিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন উপস্থিতি ছাড়া কোন ব্যবসা টিকে থাকা কঠিন। তাই অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দক্ষতা অর্জনে কত সময় লাগবে? -তো বিভিন্ন বিষয় বিবেচনা করে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে কতটা সময় লাগবে তার একটি আনুমানিক ধারনা নিচে দেওয়া হলো।
ডিজিটাল মার্কেটিং মৌলিক ধারণা অর্জন – ৩ মাস
যদি আপনি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক ধারণা, যেমন SEO, SEM ইত্যাদি সম্পর্কে জানতে চান, তাহলে প্রথম ৩ মাসের মধ্যেই আপনি ভালো ধারণা অর্জন করতে পারবেন। অনলাইনে বিনামূল্যের প্রচুর পরিমান রিসোর্স রয়েছে, যেমন ব্লগ পোস্ট, ভিডিও টিউটোরিয়াল এবং ওয়েবিনার যা আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখার কাজ শুরু করতে সাহায্য করবে।
৩ মাসের মধ্যে আপনি কী অর্জন করতে পারবেন?
- SEO এর মৌলিক ধারণা: ওয়েবসাইট র্যাঙ্কিং করার জন্য কিছু কৌশল শিখতে পারবেন।
- SEM এর প্রাথমিক জ্ঞান: বিজ্ঞাপন প্রচারণা তৈরি এবং পরিচালনা করতে পারবেন।
- সামাজিক মিডিয়া মার্কেটিংয়ের ভিত্তি: আপনার টার্গেট করা কাস্টমারদের আকর্ষণ এবং গ্রাহকের সাথে যোগাযোগ স্থাপনের কৌশল শিখতে পারবেন।
- ইমেইল মার্কেটিংয়ের ধারণা: ইমেইল মার্কেটিং এর ধারনা অর্জন করতে করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং মৌলিক ধারণা অর্জন – ৬ মাস
নিয়মিত অনুশীলন করলে, ৬ মাসের মধ্যে আপনি মৌলিক ধারণা গুলো ভালোভাবে বুঝতে পারবেন এবং কিছু প্রাথমিক প্রকল্পে কাজ করতে সক্ষম হবেন।
৬ মাসের মধ্যে কী অর্জন করবেন?
- ডিজিটাল মার্কেটিংয়ের মৌলিক ধারণা গুলো ভালোভাবে বুঝতে পারবেন: SEO, SEM, সামাজিক মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ধারণা গুলো সম্পর্কে জানতে পারবেন।
- কিছু প্রাথমিক প্রকল্পে কাজ করতে সক্ষম হবেন: SEO অপ্টিমাইজেশন, সামাজিক মিডিয়া পোস্ট তৈরি, ইমেইল মার্কেটিং ক্যাম্পেইন তৈরি ইত্যাদির মতো প্রাথমিক কাজ গুলো করতে পারবেন।
- আপনার ডিজিটাল মার্কেটিং দক্ষতা বিকশিত করার জন্য প্রয়োজনীয় পথ সম্পর্কে জানতে পারবেন: আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে এবং আরও উন্নত দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং মধ্যম স্তরের দক্ষতা অর্জন – ১/২ বছর
যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চান, যেমন SEO এক্সপার্ট হওয়া, ওয়েব ডেভেলপমেন্ট শিখা অথবা গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান অর্জন করা ইত্যাদি।। তো এই দক্ষতা অর্জনের জন্য আপনাকে কিছু প্রকল্পে কাজ করতে হবে। অনলাইন কোর্স, ওয়ার্কশপ এবং মেন্টরশিপ প্রোগ্রাম আপনাকে দ্রুত শিখতে এবং আপনার দক্ষতা দ্রুত বিকাশ করতে সাহায্য করবে।
আর এই ১-২ বছরের মধ্যে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপ গুলো অনুসরণ করতে হবে। যেমন,
১) একটি নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন
ডিজিটাল মার্কেটিং একটি বিস্তৃত ক্ষেত্র, যার মধ্যে রয়েছে SEO, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, পে-পার-ক্লিক বিজ্ঞাপন এবং আরও অনেক কিছু। তাই আপনার আগ্রহ এবং দক্ষতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নির্দিষ্ট ক্ষেত্র নির্বাচন করা গুরুত্বপূর্ণ।
২) প্রয়োজনীয় জ্ঞান অর্জন
আপনার নির্বাচিত ক্ষেত্র সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য অনলাইন কোর্স, ওয়ার্কশপ এবং বই পড়বেন। বিভিন্ন ডিজিটাল মার্কেটিং ব্লগ এবং ওয়েবসাইট অনুসরণ করবেন, যা আপনাকে আপ-টু-ডেট তথ্য এবং কৌশল সরবরাহ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৩) অভিজ্ঞতা অর্জন
শুধুমাত্র জ্ঞান অর্জন যথেষ্ট নয়, সেজন্য আপনাকে অবশ্যই ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে হবে। তাই আপনি ফ্রিল্যান্স প্রকল্পে কাজ করে, ইন্টার্নশিপ গ্রহণ করে অথবা আপনার নিজস্ব ব্যক্তিগত প্রকল্প চালিয়ে প্রাকটিক্যাল দক্ষতা অর্জন করতে পারবেন।
ডিজিটাল মার্কেটিং উচ্চ স্তরের দক্ষতা অর্জন – ২ বছরের বেশি
একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে হলে, আপনার দুই বছরেরও বেশি সময়ের প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জন করতে হবে। এর মানে হল বিভিন্ন ধরণের ডিজিটাল মার্কেটিং প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা, যেমন সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM), পে-পার-ক্লিক (PPC) বিজ্ঞাপন এবং ইমেল মার্কেটিং ইত্যাদি সেক্টরে কাজ করতে হবে।
আর আপনার এই ডিজিটাল মার্কেটিং করার দক্ষতাকে আরো মজবুত করার জন্য বিভিন্ন শিল্প এবং বাজার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করাও গুরুত্বপূর্ণ। কারণ, আপনি যতো বেশি কাজ করবেন, ঠিক ততো বেশি দক্ষতা অর্জন করতে পারবেন। আর তখনি আপনি নিজেই অনুভব করতে পারবেন যে, ডিজিটাল মার্কেটিং এর শেখার কোনো শেষ নেই বরং আমাদের নিয়মিত আপ টু ডেট থাকতে হবে।
আপনার জন্য আমাদের কিছুকথা
পাঠক, আপনার আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে মোট কতদিন সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে যদি আপনার ডিজিটাল মার্কেটিং শেখার প্রচন্ড আগ্রহ থাকে, তাহলে আপনার কেমন সময় লাগতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।
তবে মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং এমন কোনো বিষয় নয় যে, একবার শিখলেই হয়ে যাবে। বরং আপনি যতো বেশি শিখবেন ততো বেশি জ্ঞান অর্জন করবেন। আর আপনি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আরো কিছু জানতে চান, তাহলে নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ, এতক্ষন ধরে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।



