সার্ভার কি? | Server কিভাবে কাজ করে?

সার্ভার কাকে বলে

Table of Contents

আপনি যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইট ভিজিট করেন, ইমেইল চেক করেন বা অনলাইন গেম খেলেন, তখন এর পেছনে কাজ করে একটি ক্ষমতাশালী স্টোরেজ ডিভাইস বা কম্পিউটার। আর সেই ডিভাইস বা কম্পিউটারকে আমরা সার্ভার বলি। কিন্তু এই সার্ভার কী? এটি কীভাবে কাজ করে? আজকে আমরা এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করবো।

আমরা প্রায়শই সার্ভার (Server) শব্দটি শুনি কিন্তু এর গভীর অর্থ কী, তা অনেকেই জানি না। আবার অনেকেই ভাবেন সার্ভার হলো ইন্টারনেটের কোনো অজানা বস্তু। আসলে সার্ভার হলো একটি কম্পিউটার, তবে সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিশেষ কাজের জন্য ডিজাইন করা।

সার্ভার বলতে কী বোঝায়?

সার্ভার কি
সার্ভার কি

সার্ভার হলো একটি কম্পিউটার, তবে সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং জটিল কাজের জন্য ডিজাইন করা হয়। এটি অনেক গুলো কম্পিউটারকে একসাথে তথ্য এবং পরিষেবা প্রদান করতে পারে। যেমন, আপনি যখন কোনো ওয়েবসাইট দেখেন, তখন আপনার কম্পিউটার ওয়েব সার্ভারে একটি অনুরোধ পাঠায়। তারপর সার্ভার সেই অনুরোধ গ্রহণ করে এবং আপনার কম্পিউটারে ওয়েবসাইটের তথ্য পাঠিয়ে দেয়।

সার্ভার অর্থ কি?

সার্ভার (Server)- শব্দের বাংলা অর্থ হল পরিবেশক। কম্পিউটার বিজ্ঞানে, সার্ভার হল এমন একটি শক্তিশালী কম্পিউটার যা অন্যান্য কম্পিউটারকে (ক্লায়েন্ট) বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। এটি একটি স্টোরেজ ডিভাইসের মতো কাজ করে, যেখানে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা হয়। এই তথ্য গুলো ওয়েব পেজ, ইমেইল, ভিডিও, অ্যাপ্লিকেশন এবং আরও অনেক কিছু হতে পারে।

সার্ভার কত প্রকার ও কি কি?

কাজের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকারের সার্ভার থাকে। চলুন, এবার কিছু সার্ভারের সাথে পরিচিত হওয়া যাক। তাহলে আপনি ‍বুঝতে পারবেন যে, সার্ভার কত প্রকার ও কি কি। 

০১-ওয়েব সার্ভার (Web Server)

ওয়েব সার্ভার হল একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারকে ওয়েব পেজ সরবরাহ করে। এটি একটি লাইব্রেরির মতো, যেখানে বিভিন্ন ওয়েব পেজ সংরক্ষিত থাকে। যখন আপনি কোনো ওয়েবসাইটের ঠিকানা (URL) লিখে এন্টার চাপেন, তখন আপনার ব্রাউজার সেই ওয়েব পেজটি ওয়েব সার্ভার থেকে চেয়ে নেয় এবং আপনার স্ক্রিনে দেখায়। যেমন, 

  • Apache
  • Nginx
  • Microsoft IIS
  • LiteSpeed

০২-ডেটাবেজ সার্ভার (Database Server)

ডেটাবেজ সার্ভার হল একটি কম্পিউটার বা সার্ভার যা বিশাল পরিমাণ তথ্যকে সংগঠিত করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য গুলো সন্ধান করে এবং পরিবর্তন করে। এটি একটি লাইব্রেরির মতো, যেখানে বিভিন্ন বিষয়ের উপর লাখ লাখ বই সংরক্ষিত থাকে। আপনি যখন কোনো নির্দিষ্ট বই খুঁজবেন, তখন লাইব্রেরিয়ান (Database Server) আপনাকে সেই বইটি খুঁজে দিবে। যেমন,

  • MySQL
  • PostgreSQL
  • Oracle Database
  • Microsoft SQL Server
  • MongoDB

০৩-ইমেইল সার্ভার 

ইমেইল সার্ভার হল একটি কম্পিউটার সিস্টেম যা ইমেইল গুলোকে সংরক্ষণ করে এবং প্রেরক থেকে গ্রাহকের কাছে পাঠায়। যখন আমরা কোনো একটি ইমেইল পাঠাই, তখন সেই ইমেইল প্রথমে সার্ভারে জমা হয়। তারপর সেখান থেকে আপনার গ্রাহকের ইমেইল সার্ভারে যায় এবং শেষ পর্যন্ত গ্রাহকের ইনবক্সে পৌঁছায়। যেমন,

  • Gmail
  • Yahoo Mail
  • Outlook
  • Zoho Mail
  • AOL Mail

০৪-ফাইল সার্ভার 

ফাইল সার্ভার হল একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারে ফাইল শেয়ার করার সুযোগ করে দেয়। এটি একটি কেন্দ্রীয় স্থান যেখানে আপনি আপনার সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করতে পারবেন। আর ইন্টারনেটের মাধ্যমে বা নেটওয়ার্কের মাধ্যমে এই ফাইল গুলো অ্যাক্সেস করা, এডিট করা যায়। আবার কখনও কখনও প্রয়োজন অনুসারে নতুন ফাইল যোগ করা যায়। যেমন,

  • Google Drive 
  • Dropbox 
  • OneDrive

০৫-অ্যাপ্লিকেশন সার্ভার

অ্যাপ্লিকেশন সার্ভার হল একটি কম্পিউটার প্রোগ্রাম যা অন্যান্য অ্যাপ্লিকেশনকে চালাতে এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। এটি একটি মধ্যস্থতাকারীর মতো কাজ করে, ক্লায়েন্ট (যেমন আপনার কম্পিউটার বা মোবাইল) এবং ডাটাবেজের মধ্যে যোগাযোগ স্থাপন করে। যেমন, 

  • Tomcat
  • JBoss
  • GlassFish
  • IIS
  • ASP.NET
  • Express.js
  • Koa.js

০৬-এফটিপি সার্ভার

এফটিপি সার্ভার হলো একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারের সাথে ফাইল আদান-প্রদান করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি একটি ডিজিটাল গুদামের মতো, যেখানে আপনি আপনার ফাইল গুলো সংরক্ষণ করতে পারবেন এবং অন্য কেউ সেখান থেকে ফাইল নিতে পারবে বা আপনার কাছে ফাইল পাঠাতে পারবে। যেমন,

  • Web Hosting
  • Dropbox, 
  • Google Drive

০৭-লোকাল সার্ভার

লোকাল সার্ভার হল আপনার কম্পিউটারে একটি ছোট্ট ইন্টারনেট সিস্টেম তৈরি করার পদ্ধতি। এটি আপনাকে আপনার কম্পিউটারে ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন বা অন্য যে কোনো ধরনের সার্ভিস চালাতে সাহায্য করবে। সেজন্য আপনাকে আর ইন্টারনেটে সংযুক্ত হওয়ার দরকার পড়বে না, বরং আপনার কম্পিউটারেই সবকিছু করতে পারবেন। যেমন, 

  • XAMPP
  • WAMP
  • MAMP

সার্ভার কিভাবে কাজ করে?

সার্ভার কিভাবে কাজ করে
সার্ভার কিভাবে কাজ করে

আপনি কি কখনো ভেবেছেন, আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, তখন আপনার কম্পিউটারের টাইপ করা শব্দ গুলো কোথায় যায় এবং কীভাবে মুহূর্তের মধ্যে আপনার সামনে হাজার হাজার ফলাফল চলে আসে? 

অথবা আপনি যখন ফেসবুকে আপনার বন্ধুদের সাথে চ্যাট করেন, তখন আপনার ম্যাসেজ গুলো কীভাবে তাদের কম্পিউটারে পৌঁছায়? এই সবই সম্ভব হয় সার্ভারের কারণে। তাই এবার আমরা সার্ভারের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর চেষ্টা করবো সার্ভার এর কাজ গুলোকে খুব সহজ ভাবে উপস্থাপন করার। 

ধাপ-১ঃ ক্লায়েন্ট-সার্ভার মডেল 

সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক রয়েছে। আপনার কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেট হল একটি ক্লায়েন্ট। যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, তখন আপনার ডিভাইস সেই ওয়েবসাইটের সার্ভারে একটি অনুরোধ পাঠায়।

ধাপ-২ঃ অনুরোধ ও প্রতিক্রিয়া

এই অনুরোধটি একটি সাধারণ প্রশ্নের মতো। উদাহরণস্বরূপ, “গুগল.কম” ওয়েবসাইটে যাওয়ার সময় আপনার ডিভাইস গুগলের সার্ভারে জিজ্ঞাসা করে, “গুগল.কম”- ওয়েবসাইটটি আমাকে দেখাও। তারপর সার্ভার এই অনুরোধটি গ্রহণ করে এবং আপনার ডিভাইসে ”গুগল.কম”- ওয়েব পেজটি পাঠিয়ে দেয়।

ধাপ-৩ঃ নেটওয়ার্ক

সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে যোগাযোগের জন্য একটি নেটওয়ার্কের প্রয়োজন হয়। ইন্টারনেট হল বিশ্বব্যাপী একটি বিশাল নেটওয়ার্ক, যার মাধ্যমে সার্ভার এবং ক্লায়েন্ট একে অপরের সাথে যোগাযোগ করে। সবশেষে আমরা আমাদের কাঙ্খিত বিষয়বস্তু স্ক্রিনে দেখতে পাই।

সার্ভার ডাউন মানে কি?

সার্ভার ডাউন মানে কি?
সার্ভার ডাউন মানে কি?

আমরা সবাই জানি, সার্ভার হল ইন্টারনেটের একটি কম্পিউটার যা অন্য কম্পিউটারকে তথ্য এবং পরিষেবা প্রদান করে। যখন এই সার্ভারটি কোন কারণে কাজ করা বন্ধ করে দেয়, তখন তাকে সার্ভার ডাউন বলে। যেমন আপনার বাড়ির বিদ্যুৎ চলে গেলে আপনি আপনার ঘরের আলো জ্বালাতে পারবেন না। সার্ভার ডাউন এর বিষয়টিও ঠিক এরকমই।

সার্ভার ডাউন হয় কেন?

আপনি কি কখনো কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে “সার্ভার ডাউন”- এই বার্তাটি পেয়েছেন? হঠাৎ করে আপনার প্রিয় ওয়েবসাইট অদৃশ্য হয়ে যাওয়াটা অনেক বিরক্তিকর একটা বিষয়। আর এই সার্ভার ডাউন হওয়ার পেছনে অনেক গুলো কারণ থাকতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কারণ নিচে তুলে ধরা হলো। যেমন, 

হার্ডওয়্যার সমস্যা

সার্ভারের হার্ড ডিস্ক হলো ওয়েবসাইটের সকল তথ্য সংরক্ষণের মূল ভান্ডার। যদি এই হার্ড ডিস্ক ক্ষতিগ্রস্ত হয় বা ব্যর্থ হয়ে যায়, তাহলে সার্ভার ডাউন হয়ে যাবে এবং ওয়েবসাইট অ্যাক্সেস করা অসম্ভব হয়ে পড়বে। এছাড়াও সার্ভারের মেমোরি হলো তার অস্থায়ী কাজের জায়গা। যদি মেমোরি অপর্যাপ্ত হয় বা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সার্ভার ধীর গতির হয়ে যেতে পারে এবং অবশেষে ডাউন হয়ে যেতে পারে।

সফটওয়্যার বাগ

সার্ভারে চলমান সফটওয়্যার গুলো হল এর মস্তিষ্ক। এই সফটওয়্যার গুলোতে যদি কোনো ছোটখাটো ভুল বা বাগ থাকে, তাহলে তা সারা সিস্টেমকেই প্রভাবিত করতে পারে। যেমন, একটি ওয়েবসাইটের ডাটাবেজে কোনো বাগ থাকলে সম্পূর্ণ সাইটটিই ক্র্যাশ হয়ে যেতে পারে।

অতিরিক্ত লোড

সার্ভারে একসাথে অনেক বেশি অনুরোধ আসলে সার্ভার ধরে রাখতে পারেনা এবং ডাউন হয়ে যায়। এটা যেমন একসাথে অনেক মানুষ একটি দোকানে ঢুকলে দোকানটি ব্যস্ত হয়ে পড়ে, সার্ভারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে।

ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

সার্ভারের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলেও সার্ভার ডাউন হওয়ার মতো অবস্থা দেখা দিতে পারে। এটা যেমন আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন না, সার্ভারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে থাকে।

সাইবার আক্রমণ

হ্যাকাররা সার্ভারকে আক্রমণ করে সার্ভার ডাউন করতে পারে। এটা যেমন আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে কম্পিউটার কাজ করা বন্ধ করে দেয়, সার্ভারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তবে সার্ভার ডাউন হওয়ার পেছনে এই সাইবার আক্রমনের বিষয়টি খুব কম লক্ষ্য করা যায়।

পাওয়ার ফেইলিউর

বিদ্যুৎ চলে গেলে সার্ভার ডাউন হওয়া স্বাভাবিক। এটা যেমন আপনার ঘরে বিদ্যুৎ চলে গেলে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায়, সার্ভারের ক্ষেত্রেও বিষয়টি একইরকম কাজ করে।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

এতক্ষনের আলোচনা থেকে আমরা সার্ভার কি ও সার্ভারের কাজ সম্পর্কে বিস্তারিত জানলাম। তবে সার্ভার রিলেটেড আরো এমন অনেক প্রশ্ন আছে যেগুলো আপনার জানা উচিত। আর সেই প্রশ্নের উত্তর গুলো নিচে ধাপে ধাপে দেওয়া হলো। 

নেটওয়ার্ক সার্ভার কি?

নেটওয়ার্ক সার্ভার হল একটি শক্তিশালী কম্পিউটার যা একটি নেটওয়ার্কে সংযুক্ত থাকে এবং অন্য কম্পিউটার গুলোকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে। এটি একটি নেটওয়ার্কের মূল হাব হিসেবে কাজ করে এবং অন্যান্য কম্পিউটার গুলোকে তথ্য, ফাইল এবং অ্যাপ্লিকেশন শেয়ার করার সুযোগ দেয়।

সার্ভার নেটওয়ার্ক কী?

সার্ভার নেটওয়ার্ক হল কম্পিউটার এবং ডিভাইসের একটি সংযোগ, যেখানে একটি শক্তিশালী কম্পিউটার (সার্ভার) অন্য কম্পিউটার (ক্লায়েন্ট) গুলোকে বিভিন্ন সেবা প্রদান করে। এটি একটি লাইব্রেরির মতো, যেখানে সার্ভার হল লাইব্রেরিয়ান এবং ক্লায়েন্টরা হল পাঠক। আর পাঠকরা লাইব্রেরিয়ানের কাছ থেকে বই ধার নেয়, ঠিক যেমন ক্লায়েন্টরা সার্ভার থেকে তথ্য বা সেবা গ্রহণ করে।

প্রসেস সার্ভার কী?

প্রসেস সার্ভার হল একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা আপনার কম্পিউটারের মধ্যে চলমান সকল প্রক্রিয়া বা প্রসেসকে পরিচালনা করে। এটি একটি মাস্টার কন্ট্রোলারের মতো কাজ করে, যা সবকিছুকে সুশৃঙ্খলার মধ্যে রাখে।

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, আমরা এই ওয়েবসাইটে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয় শেয়ার করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সার্ভার কি ও সার্ভার কত প্রকার ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো যদি আপনি আপনার জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে  ক্লাউড কম্পিউটিং কি এবং গুগল অ্যালগরিদম কি এই দুটো লেখা পড়তে পারেন। ধন্যবাদ, এতক্ষন আমাদের সাথে থাকার জন্য। 

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts