ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি?

ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ

Table of Contents

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের বেকারত্বের হার একটি চিরন্তন সমস্যা। ক্রমবর্ধমান জনসংখ্যা, শিক্ষিত মানুষের বেকারত্ব এবং কর্মসংস্থানের সুযোগের অভাব এই সমস্যাকে আরও তীব্র করে তুলেছে। এই পরিস্থিতিতে ফ্রিল্যান্সিং একটি নতুন আশার আলো হয়ে উঠেছে। 

কেননা, ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে আপনি নিজের দক্ষতা ও জ্ঞান ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠান এর জন্য কাজ করবেন। এই কাজ গুলো আপনি নিজের বাড়ি থেকে, অথবা যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন।

তবে প্রশ্ন হলো, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কি? বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং এর যেমন চাহিদা আছে, পরবর্তী সময়েও কি ফ্রিল্যান্সিং এর এমন চাহিদা থাকবে? -হুমম, আজকের আলোচনায় আমরা এই বিষয় গুলো নিয়ে বিস্তারিত জানার চেস্টা করবো। 

ফ্রিল্যান্সিং বলতে কি বোঝায়? 

সংক্ষেপে বলা যায়, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কাজ করে অর্থ উপার্জন করাই হলো ফ্রিল্যান্সিং। আর ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যেমন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, লেখালেখি, অনুবাদ, ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট – এমন আরও অনেক কাজ! তো অনলাইনের মাধ্যমে যখন আপনি এই ধরনের কাজ করে অর্থ উপার্জন করবেন, তখন তাকে বলা হবে ফ্রিল্যান্সিং।

কেন আপনার ফ্রিল্যান্সিং শুরু করা উচিত?

বর্তমান সময়ের দ্রুত গতির যুগে, মানুষ ক্রমশ ঐতিহ্যবাহী চাকরির চেয়ে বিকল্প কর্মসংস্থানের দিকে ঝুঁকছে। আর এর মধ্যে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় পেশা হয়ে উঠেছে। কিন্তু কেন? কেবল অতিরিক্ত আয়ের জন্যই কি মানুষ ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকছে? -না! বরং ফ্রিল্যান্সিং এর বেশ কিছু পজেটিভ দিক রয়েছে, যে গুলোর জন্য আপনারও ফ্রিল্যান্সিং করা উচিত। 

ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বাধীনতা। একজন ফ্রিল্যান্সার নিজের ইচ্ছামত সময়সূচী তৈরি কাজ করতে পারবেন। অফিসের বাঁধাধরা নিয়ম থেকে মুক্তি পেয়ে ঘরে বসেই কাজ করার সুযোগ তো আছেই, সেই সাথে কাজের ফাঁকে পরিবারের সাথে সময় কাটানো, ছুটি কাটানো, এমনকি বিশ্বভ্রমণ করার সুবিধাও পাওয়া যায়।

কেননা, ফ্রিল্যান্সিং গোটা বিশ্বকে আপনার কর্মক্ষেত্রে পরিণত করবে। ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। ফলে, গ্রামীণ এলাকার মানুষের জন্যও কর্মসংস্থানের দরজা খুলে গেছে। দক্ষতার উপর নির্ভর করে একজন ফ্রিল্যান্সারের আয়ের পরিমাণ কম বেশি হতে পারে। 

তবে বাস্তবিক জীবনের চাকরির চেয়ে ফ্রিল্যান্সিং করে অনেক বেশি আয়ের সুযোগ রয়েছে। যার কারণে সময়ের সাথে সাথে মানুষের মধ্যে ফ্রিল্যান্সিংয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে।

কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

ফ্রিল্যান্সিং কেবল একটি বিকল্প পেশা নয়, বরং এটি অনেকের জন্য স্বাধীন ও আর্থিক স্বাবলম্বনের পথ উন্মোচন করে থাকে। আপনারা যারা নিজের সময়ের নিয়ন্ত্রণ চান, যারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে কাজ করতে চান, তাদের জন্য ফ্রিল্যান্সিং হবে একবারে আদর্শ সমাধান।

তবে সমস্যা হলো, কিভাবে একজন নতুন ব্যক্তি ফ্রিল্যান্সিং শুরু করবে সেটা অনেকেই বুঝতে পারেনা। তাই সবার প্রথমে আমি আপনাকে জানিয়ে দিবো যে, কোন কোন ধাপ গুলো ফলো করে আপনিও স্বপ্নের ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।

প্রথম ধাপ: খুজে নিন আপনার সুপ্ত দক্ষতা

ফ্রিল্যান্সিং-এ সফল হতে হলে, প্রথমে আপনাকে নিজের দক্ষতা ও আগ্রহ চিহ্নিত করতে হবে। আপনি কি ভালো লিখতে পারেন? আপনার কি অনুবাদ করার দক্ষতা আছে? নাকি আপনি গ্রাফিক্স ডিজাইনে পারদর্শী? তা আপনাকে খুজে নিতে হবে। মনে রাখবেন, আপনার আগ্রহ এবং দক্ষতার ভিত্তিই হবে আপনার সাফল্যের মূল চাবিকাঠি।

কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং দক্ষতার মধ্যে রয়েছে:

  • কন্টেন্ট রাইটিং
  • অনুবাদ
  • এসইও
  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট ও প্রোগ্রামিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ভার্চুয়াল সহকারী
  • ডেটা এন্ট্রি
  • সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
  • ভিডিও এডিটিং ও অ্যানিমেশন

দ্বিতীয় ধাপ: শিখুন এবং দক্ষতা অর্জন করুন

প্রথম ধাপে, আপনি আপনার আগ্রহ ও দক্ষতার স্পষ্ট ধারণা পেয়েছেন। এবার দ্বিতীয় ধাপে, সেই দক্ষতা গুলোকে আরও উন্নত করে তুলতে হবে। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেটে টিকে থাকার জন্য দক্ষতা অর্জনই হবে আপনার মূল অস্ত্র।

ফ্রিল্যান্সিং কোথায় শিখবেন?

আজকের দিনে, শেখার জন্য অনেক সুযোগ রয়েছে। অনলাইনে প্রচুর ফ্রি অপেন রিসোর্স পাওয়া যায়। ইউটিউবে টিউটোরিয়াল, ব্লগ কন্টেন্ট, অনলাইন কোর্স – সবকিছুই বিনামূল্যে শিখতে পারবেন

তবে, গভীর জ্ঞান ও প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জনের জন্য পেইড কোর্সে ভর্তি হওয়া ভালো। বিভিন্ন প্রতিষ্ঠান ও প্ল্যাটফর্ম ভিন্ন ধরণের ফ্রিল্যান্সিং বিষয়ে কোর্স অফার করে। আপনার বাজেট ও সময়সীমা অনুযায়ী উপযুক্ত কোর্স বেছে নেওয়াই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

তবে শুধু কোর্স করে জ্ঞান অর্জন করলেই হবে না, সেজন্য আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে। নিজের প্রকল্প তৈরি করে পোর্টফোলিও তৈরি করতে হবে। এতে করে আপনি আপনার দক্ষতার প্রমাণ দিতে পারবেন এবং ক্লায়েন্টদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন।

তৃতীয় ধাপ: ফ্রিল্যান্সিং মার্কেটে নিজেকে তুলে ধরুন

আপনার দক্ষতা সম্পর্কে জ্ঞান অর্জন এবং দর কষাকষি করার কৌশল শেখার পর, এখন সময় এসেছে ফ্রিল্যান্সিং বাজারে নিজেকে তুলে ধরার। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রচুর প্রতিযোগী থাকবে, তাই নিজেকে অন্যদের থেকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনাকে প্রতিযোগীদের থেকে ভিন্ন কিছু করতে হবে।

আর এই কাজটি করার জন্য আপনার প্রথম পদক্ষেপ হল নিজের দক্ষতার সাথে মানানসই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো খুঁজে বের করা। সেজন্য Upwork, Fiverr এবং Freelancer এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো থেকে নির্দিষ্ট প্ল্যাটফর্ম বাছাই করে নিতে হবে। এছাড়াও, আপনার নির্দিষ্ট দক্ষতার জন্য আরও অন্যান্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলো থেকেও বাছাই করতে পারবেন।

মনে রাখবেন, আপনার প্রোফাইল হল আপনার ভার্চুয়াল পরিচয়পত্র। তাই যথাসম্ভব আপনার প্রোফাইল কে স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় করার চেষ্টা করবেন। আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা হাইলাইট করবেন। সেইসাথে একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার ব্যবহার করবেন এবং সেই প্রোফাইলে আপনার পূর্ববর্তী কাজের নমুনা অন্তর্ভুক্ত করবেন।

চতুর্থ ধাপ: ক্লায়েন্ট খুঁজুন এবং কাজ শুরু করুন

ফ্রিল্যান্সিং-এর পথচারী হিসেবে এগিয়ে যাওয়ার পর, এবার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে আপনার দক্ষতা ও জ্ঞান তুলে ধরার সময় এসেছে।কেননা,  ক্লায়েন্টদের সাথে সংযোগ স্থাপন করে কাজ শুরু করার মাধ্যমেই আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

আর আপনার অভিজ্ঞতা অর্জনের জন্য প্রথম কয়েকটি কাজ কম মূল্যে করার চেষ্টা করবেন। তবে কাজের মান, সময়মত ডেলিভারি এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগের মাধ্যমে দ্রুত সফলতা অর্জন করা সম্ভব। মনে রাখবেন, ফ্রিল্যান্সিং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তাই যথেষ্ট ধৈর্য ধরুন, কঠোর পরিশ্রম করুন এবং আপনার লক্ষ্য অর্জনে অটল থাকুন।

পঞ্চম ধাপ: ধৈর্য ধরুন এবং অধ্যবসায়ী হোন

মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে রাতারাতি সফলতা পাওয়া অসম্ভব। তাই ধৈর্য্য ধরুন, অধ্যবসায়ী হোন এবং শেখার প্রতি আগ্রহী থাকুন – এই তিনটি মূলমন্ত্র আপনাকে ফ্রিল্যান্সিং এর চূড়ায় পৌঁছে দেবে।

শুরুর দিকে হয়তো কাজ খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। তবে প্রথম দিকে কাজ না পেলে হতাশ হবেন না। বরং নিয়মিত কাজ করে যাবেন, নিজের দক্ষতা বৃদ্ধি করবেন এবং নিজের মধ্যে ধৈর্য্য রাখবেন। আর আপনার প্রতিটি কাজের স্যাম্পল আপনার পোর্টফোলিও তে যুক্ত করে রাখবেন। যা আপনার পরবর্তীতে কাজ খুজে পেতে সহায়তা করবে।

ফ্রিল্যান্সিংয় এর ভবিষ্যৎ কি?

বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং খাত ক্রমবর্ধমান গুরুত্ব অর্জন করছে। আইসিটি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬ লাখ ৫০ হাজারেরও বেশি ফ্রিল্যান্সার কর্মরত আছেন, যা দেশের মোট কর্মশক্তির প্রায় 2%। এছাড়াও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ফ্রিল্যান্সার দেশে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আর এই প্রবৃদ্ধির পেছনে অনেক গুলো কারণ রয়েছে। ইন্টারনেটের ব্যাপক প্রসার এবং প্রযুক্তির অগ্রগতি ফ্রিল্যান্সারদের জন্য কাজ খুঁজে পাওয়া এবং বিশ্বব্যাপী ক্লায়েন্টদের সাথে সংযোগ স্থাপন করা সহজ করে তুলেছে।

বাংলাদেশের তরুণরা শিক্ষিত, দক্ষ এবং প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ, যা তাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য আদর্শ করে তুলেছে। এছাড়াও, সরকার ফ্রিল্যান্সিং করার প্রতি উৎসাহিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে রয়েছে প্রশিক্ষণ প্রদান, ঋণ সুবিধা এবং কর ছাড়।

তাই বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং বাংলাদেশের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলছে। এটি দেশের বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি করছে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। তো এইসব বিষয় বিবেচনা করলে এটা ষ্পষ্টভাবে বলা যায় যে, ভবিষ্যৎ সময়ে ফ্রিল্যান্সিং এর চাহিদা আরো ব্যাপকহারে বৃদ্ধি পাবে। আর সেই চাহিদার সাথে তাল মেলাতে হলে অবশ্যই নিজেকে একজন দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা আবশ্যক।

আপনার জন্য আমাদের কিছুকথা

২০২৩ সালে, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা আয় করেছেন $১ বিলিয়নেরও বেশি। আশা করা হচ্ছে, আগামী বছর গুলোতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ফ্রিল্যান্সিং আয়ের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে।

ফ্রিল্যান্সিং বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সম্ভাবনাময় খাত। সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো যদি এই খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বাংলাদেশ বিশ্বের একটি শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং হাব হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts