ডিজিটাল মার্কেটিং শেখার উপায় | ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব ২০২৪

ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

Table of Contents

আধুনিক যুগে ব্যবসা সফল করার জন্য ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং তাদের প্রয়োজনীয় পণ্য বা সেবা অনলাইনেই খুঁজে নেয়। আর এই বিশাল বাজারে নিজের পণ্য বা সেবা নিয়ে আসতে হলে ডিজিটাল মার্কেটিং জানা জরুরি। কিন্তু প্রশ্ন হলো, কীভাবে ডিজিটাল মার্কেটিং শিখবেন? 

ডিজিটাল মার্কেটিং শেখার পথ আজকের তরুণ প্রজন্মের কাছে খুবই আকর্ষণীয়। তবে, কোথা থেকে শুরু করবেন, কীভাবে শিখবেন, এই সব প্রশ্নের উত্তর জানা জরুরী। তাই আজকের আর্টিকেলে আমরা ডিজিটাল মার্কেটিং শেখার উপায় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। 

ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয় করার একটি প্রক্রিয়া। এটি হলো একটি ব্যাপক শব্দ যার মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং, পে-পার-ক্লিক বিজ্ঞাপন এবং অন্যান্য অনেক কিছু।

ডিজিটাল মার্কেটিং শেখার উপায়
ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

ডিজিটাল মার্কেটিং শেখার উপায়

বর্তমান সময়ে আপনি চাইলে বিভিন্ন মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। কেননা, এখন কোনো কিছু শেখার অনেক গুলো পথ উন্মুক্ত রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা নতুন হিসেবে ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাদের জন্য কি কি পথ উন্মুক্ত আছে সেই পথ গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন, 

১.অনলাইন কোর্স করে

আপনি যদি ঘরে বসে নিজের পছন্দমতো সময় নিয়ে ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অনলাইন কোর্স আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। বর্তমানে অনেক অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন ধরনের কোর্স পাওয়া যায়।

অনলাইন কোর্সে আপনাকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য খরচ করতে হবেনা। এছাড়াও, অনেক কোর্স বিনামূল্যে বা খুব কম খরচে পাওয়া যায়। সেখান থেকে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে কোর্স করতে পারবেন। আর আপনার পছন্দমতো সময়সূচি অনুযায়ী পড়াশোনা করতে পারবেন।

২.ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে

ইউটিউবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত হাজার হাজার ভিডিও রয়েছে। সেখান থেকে আপনি আপনার পছন্দমতো বিষয়, শিখার ধরন বেছে নিতে পারবেন। ইউটিউবে অনেক ফ্রি কোর্স পাওয়া যায়। সেখান থেকে শিখলে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না।

আর ভিডিও দেখে শেখা অনেক সহজ। ডিজিটাল মার্কেটিং এর কাজ গুলো কীভাবে করতে হয়, তা আপনি চোখের সামনে দেখতে পাবেন। সেইসাথে অনেক জনপ্রিয় ডিজিটাল মার্কেটাররা ইউটিউব চ্যানেল চালান। তাদের থেকে শিখলে আপনি বাস্তব জগতে কীভাবে কাজ করা হয়, তা জানতে পারবেন।

৩.বই পড়ুন

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং শেখার অনেক বই পাওয়া যায়। যে বই গুলোতে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দিক গুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা থাকে। এতে আপনি মৌলিক থেকে শুরু করে উচ্চ পর্যায়ের জ্ঞান অর্জন করতে পারবেন। আপনি নিজের পছন্দমতো সময় নিয়ে এবং গতিতে বই পড়তে পারবেন। কোনো জায়গায় না বুঝলে আবার বই থেকে পড়তে পারবেন।

৪.ব্লগ ও ওয়েবসাইটের কন্টেন্ট থেকে

গুগলে “ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল” বা “ডিজিটাল মার্কেটিং ব্লগ” লিখে সার্চ করবেন। তারপর আপনার সামনে যেসব ব্লগ আসবে সেগুলো নিয়মিত পড়ার চেষ্টা করবেন। ব্লগ এবং ওয়েবসাইট হলো ডিজিটাল মার্কেটিং শেখার একটি দুর্দান্ত মাধ্যম। 

হাজার হাজার ব্লগ এবং ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিস্তারিত তথ্য, টিউটোরিয়াল এবং কৌশল পাওয়া যায়। আপনি আপনার পছন্দের বিষয়, যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

৫.দক্ষ মেন্টরের কাছ থেকে

একজন মেন্টর আপনাকে তাঁর বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখতে সাহায্য করবে। তিনি আপনাকে বলবেন কোন কোন ভুল এড়াতে হবে এবং কোন কোন কৌশল অবলম্বন করলে সফল হওয়া যাবে। মেন্টরের সাহায্যে আপনি অনেক সময় বাঁচাতে পারবেন। তিনি আপনাকে শর্টকাট দেখাবেন এবং আপনাকে ভুল পথে গুলো শনাক্ত করে দিবেন।

এছাড়াও একজন মেন্টরের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং জগতের অন্যান্য অভিজ্ঞদের সাথে পরিচিত হতে পারবেন। এই নেটওয়ার্ক আপনার ভবিষ্যতে কাজে লাগবে। তিনি আপনাকে মোটিভেট করে রাখতে পারবেন। যখন আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন, তখন তিনি আপনাকে সাহায্য করবেন।

ডিজিটাল মার্কেটিং করতে কি কি লাগে?
ডিজিটাল মার্কেটিং করতে কি কি লাগে?

ডিজিটাল মার্কেটিং করতে কি কি লাগে?

ডিজিটাল যুগে ব্যবসা সফল করতে হলে ডিজিটাল মার্কেটিং অপরিহার্য। কিন্তু এর বিশাল সমুদ্রে সফলভাবে নৌকা চালানোর জন্য কিছু মৌলিক দক্ষতা অর্জন করা আবশ্যক। ডিজিটাল মার্কেটিং শুধু একটি শব্দ নয়, এটি একটি বিস্তৃত ক্ষেত্র যা আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।

ডিজিটাল মার্কেটিং এর মূল কথা হলো, আপনার পণ্য বা সেবা সম্পর্কে লোকজনকে সঠিকভাবে জানানো। কিন্তু কীভাবে? -এখানেই ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন কৌশল কাজে আসে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পর্যন্ত, প্রতিটি কৌশলের নিজস্ব গুরুত্ব রয়েছে। আর এগুলো শিখতে আপনার অনেক কিছুর প্রয়োজন হবে। যেমন, 

ডিজিটাল প্ল্যাটফর্মের জ্ঞান

আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, তাহলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে ভালো ধারণা থাকা জরুরি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল এডস ইত্যাদি প্ল্যাটফর্ম গুলো কীভাবে কাজ করে, তাদের বিভিন্ন ফিচার কী কী, তা জানতে হবে। এই প্ল্যাটফর্ম গুলোতে আপনি কীভাবে বিজ্ঞাপন চালাবেন, কীভাবে লোকদের সাথে যোগাযোগ করবেন, তা শিখতে হবে।

ডিজিটাল কন্টেন্ট তৈরির দক্ষতা 

ডিজিটাল মার্কেটিংয়ের মূল হচ্ছে ভালো কনটেন্ট। আপনার পণ্য বা সেবা সম্পর্কে মানুষকে এমনভাবে জানাতে হবে যেন তারা আকৃষ্ট হয়। এর জন্য আপনার ভালো লেখার দক্ষতা থাকা জরুরি। শুধু লেখাই নয়, ছবি, ভিডিও এডিটিং জানলে আপনার কনটেন্ট আরও আকর্ষণীয় হবে।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)

আপনার ওয়েবসাইটকে গুগল, বিং বা অন্যান্য সার্চ ইঞ্জিনে শীর্ষে আনতে হলে SEO সম্পর্কে জানা জরুরি। SEO-এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের কনটেন্টকে সার্চ ইঞ্জিনের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন। যার ফলে আপনার ওয়েবসাইটে আরও বেশি মানুষ আসবে।

পে-পার-ক্লিক (PPC) বিজ্ঞাপন

গুগল এডস, ফেসবুক এডস ইত্যাদির মাধ্যমে টার্গেট করা গ্রাহকদের কাছে পৌঁছাতে হলে PPC বিজ্ঞাপন সম্পর্কে জানা জরুরি। PPC বিজ্ঞাপনে আপনাকে প্রতিটি ক্লিকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। এই বিজ্ঞাপন গুলো সাধারণত সার্চ ইঞ্জিনের সর্বোচ্চ অংশে বা সোশ্যাল মিডিয়া ফিডে প্রদর্শিত হয়।

ইমেইল মার্কেটিং

ইমেইল মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটির মাধ্যমে আপনি আপনার গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারবেন, নতুন পণ্য বা সেবার বিষয়ে তাদের জানাতে পারবেন এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবেন। ইমেইল মার্কেটিং করার জন্য আপনাকে একটি ইমেইল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করতে হবে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি আপনার ব্যবসাকে প্রচার করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আপনাকে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে হবে, যেমন ছবি, ভিডিও, ব্লগ পোস্ট ইত্যাদি।

অ্যানালিটিক্সের গভীর জ্ঞান

আপনি যা করছেন তা কতটা কার্যকরী হচ্ছে, তা বুঝতে হলে অ্যানালিটিক্সের জ্ঞান অপরিহার্য। গুগল অ্যানালিটিক্স, ফেসবুক ইনসাইটস ইত্যাদি টুল ব্যবহার করে আপনি নিজের ক্যাম্পেইনের পারফরম্যান্স বিশ্লেষণ করতে পারবেন। কোন কন্টেন্ট বেশি পছন্দ হচ্ছে, কোন প্ল্যাটফর্মে আপনার টার্গেট করা গ্রাহকরা বেশি সক্রিয়, এইসব তথ্য থেকে আপনি আপনার কৌশল গুলো আরও উন্নত করতে পারবেন।

ডেটা বিশ্লেষণ

ডেটা বিশ্লেষণ হলো ডিজিটাল মার্কেটিংয়ের মেরুদণ্ড। আপনার মার্কেটিং ক্যাম্পেইন কতটা সফল হচ্ছে, কোন পদ্ধতি বেশি কাজ করছে, কোন পণ্যের চাহিদা বেশি, এসব কিছুই ডেটা বিশ্লেষণ করে বোঝা যায়। গুগল অ্যানালিটিকস, ফেসবুক ইনসাইটসের মতো টুলস ব্যবহার করে আপনি এই কাজটি করতে পারবেন।

আপনার ক্রিয়েটিভিটি

ডিজিটাল মার্কেটিং দুনিয়া সবসময় নতুন নতুন ধারণা এবং কৌশল দিয়ে গতিশীল থাকে। আপনার যদি ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে আপনি এই দুনিয়ায় টিকে থাকতে পারবেন না। আপনাকে তাই আপনাকে এমন কিছু করতে হবে যা অন্যরা করছে না, এমন কিছু উপস্থাপন করতে হবে যা মানুষের মনে দাগ কাটবে।

ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব?
ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব?

ডিজিটাল মার্কেটিং কিভাবে শুরু করব?

ডিজিটাল মার্কেটিং একটি বিস্তৃত বিষয় এবং এর অনেক গুলো উপাদান রয়েছে। একটি সফল ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন চালানোর জন্য আপনাকে বিভিন্ন কৌশল এবং টুল ব্যবহার করতে হবে। তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার লক্ষ্য নির্ধারণ করা এবং তারপর সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করা।

তাই এবারের আলোচনায় আমরা ডিজিটাল মার্কেটিং শুরু করার পদক্ষেপ গুলো বিস্তারিত ভাবে আলোচনা করবো। যেখান থেকে আপনি জানতে পারবেন কীভাবে আপনার ব্যবসার জন্য সফল ডিজিটাল মার্কেটিং কৌশল তৈরি করবেন।

ধাপ-১

প্রথমেই আপনাকে স্পষ্টভাবে জানতে হবে, আপনার ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের মাধ্যমে আপনি কী অর্জন করতে চান? বিক্রয় বাড়ানো, নতুন গ্রাহক আকর্ষণ করা, নাকি ব্র্যান্ডের সচেতনতা বাড়ানো? -আপনার লক্ষ্য যত স্পষ্ট হবে, ততো সহজে আপনি আপনার ক্যাম্পেইন পরিকল্পনা করতে পারবেন।

ধাপ-২

আপনার পণ্য বা সেবা কার জন্য? আপনার টার্গেট করা গ্রাহক কে? তাদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, আয়, আগ্রহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করুন। এই তথ্যের ভিত্তিতে আপনি তাদের কাছে পৌঁছানোর জন্য সঠিক কৌশল নির্বাচন করতে পারবেন।

ধাপ-৩

ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি কত টাকা ব্যয় করতে পারবেন, তা নির্ধারণ করবেন। আপনার বাজেটের মধ্যে থেকে আপনার লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত কৌশল গুলো নির্বাচন করবেন।

ধাপ-৪

সোশ্যাল মিডিয়া, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পেইড অ্যাডভার্টাইজিং ইত্যাদি – অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং চ্যানেল রয়েছে। আপনার টার্গেট করা গ্রাহকরা কোন চ্যানেল গুলো বেশি ব্যবহার করে, তা বিবেচনা করে সঠিক চ্যানেল গুলো নির্বাচন করবেন।

ধাপ-৫

আপনার টার্গেটকৃত গ্রাহকদের আকৃষ্ট করার জন্য মানসম্পন্ন এবং আকর্ষণীয় কনটেন্ট তৈরি করবেন। ব্লগ পোস্ট, ভিডিও, ইনফোগ্রাফিক্স, ইমেইল নিউজলেটার ইত্যাদি বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আপনার কাঙ্খিত গ্রাহকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন।

ধাপ-৬

আপনার ক্যাম্পেইনের ফলাফল নিয়মিতভাবে বিশ্লেষণ করবেন। কোন কনটেন্ট ভালো কাজ করছে, কোনটি করছে না, তা খুঁজে বের করবেন। তারপর আপনার ক্যাম্পেইনকে আরও ভালো করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসবেন।

ডিজিটাল মার্কেটিং কি কি শেখানো হয়?

বর্তমান সময়ে ব্যবসা বাড়াতে এবং ব্র্যান্ডের স্বীকৃতি বাড়াতে ডিজিটাল মার্কেটিং একটি অপরিহার্য অংশ। কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখার জন্য কী কী জানতে হবে, সেই বিষয়টি সম্পর্কে অনেকের মনে প্রশ্ন জাগে। আসুন, এবার আমরা ডিজিটাল মার্কেটিং শেখার বিভিন্ন দিক গুলো নিয়ে আলোচনা করি।

Digital Marketing Checklist | Digital Marketing Syllabus

সিরিয়াল  কি কি শিখবেন?
০১ ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার, কেন শিখবেন, সুবিধা, অসুবিধা
০২ ডিজিটাল মার্কেটিং চ্যানেল, কত প্রকার
০৩ ট্র্যাডিশনাল মার্কেটিং
০৪ ডিজিটাল মার্কেটিং এর বর্তমান ও ভবিষ্যৎ
০৫ অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, ইনবাউন্ড ও আউটবাউন্ড মার্কেটিং 
০৬ ডিজিটাল মার্কেটিং প্ল্যান, টুলস, সেক্টর
০৭ মার্কেটিং বেসিক টেকনিক, অডিয়েন্স সিগমেন্টেশন, মার্কেটিং সেলস ফানেল, ট্রেন্ডস
০৮ ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)
০৯ পে পার ক্লিক (PPC) মার্কেটিং, কনটেন্ট মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং
১০ ডেটা এনালাইসিস, মার্কেটিং টুলস, কন্টেন্ট ক্রিয়েশন

আপনার জন্য আমাদের কিছুকথা

আপনারা অনেকেই ডিজিটাল মার্কেটিং শেখার উপায় জানতে চান। তো তাদের জন্য আজকের এই লেখাটি অনেক হেল্পফুল হবে। কারণ, আজকের আর্টিকেলে ডিজিটাল মার্কেটিং শেখার উপায় গুলোকে খুব সহজভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য    ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে লেখা দুটো পড়বেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts