ওয়েবসাইট কি? | ওয়েবসাইট এর কাজ ও প্রকারভেদ

ওয়েবসাইট কি

Table of Contents

আপনি কখনো ভেবে দেখেছেন যে, ইন্টারনেটের বিশাল জগতে আমরা যেসব তথ্য খুঁজি, সেগুলো কোথা থেকে আসে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ – আমরা মূলত বিভিন্ন ওয়েবসাইট থেকে উক্ত তথ্য গুলো জানতে পারি। আর বর্তমান সময়ে ওয়েবসাইট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কিন্তু ওয়েবসাইট কাকে বলে? ওয়েবসাইট কীভাবে কাজ করে? -আসুন জেনে নিই এই সব প্রশ্নের উত্তর।

ওয়েবসাইট কি? | Website কাকে বলে?

মূলত একটি ওয়েবসাইট হলো অনেক গুলো ওয়েব পেজের সমষ্টি। এই পেজগুলো HTML নামক একটি বিশেষ ভাষায় লেখা হয়। যখন আপনি কোনো ওয়েবসাইটের ঠিকানা বা URL লিখে এন্টার চাপেন, তখন আপনার কম্পিউটার একটি সার্ভারে অনুরোধ পাঠায়। যে সার্ভারে ওই ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষিত থাকে। 

আর সার্ভার আপনার অনুরোধ অনুযায়ী উক্ত পেজটি খুঁজে বের করে আপনার কম্পিউটারে পাঠিয়ে দেয়। তারপর আমরা আমাদের ব্রাউজারে সেটি দেখতে পাই। ঠিক একই পদ্ধতিতে আপনি আমার লেখা এই ব্লগ পোষ্টটি দেখতে পাচ্ছেন। 

ওয়েবসাইট কিভাবে কাজ করে?

আপনি যখন ইন্টারনেটে কোনো তথ্য খুঁজেন, কোনো পণ্য কিনেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুদের সাথে চ্যাট করেন, তখন আপনি আসলে ইন্টারনেটের বিশাল জালের একটি ছোট্ট অংশে প্রবেশ করেন। এই জালের প্রতিটি নোড হল একটি ওয়েবসাইট। কিন্তু এই ওয়েবসাইট গুলো আসলে কীভাবে কাজ করে? আসুন, এবার আমরা ওয়েবসাইটের কাজের রহস্য উন্মোচন করি।

ডোমেইন নাম

কোনো একটি ওয়েবসাইটকে আমরা একটি বাড়ির সাথে তুলনা করতে পারি। আর সেই বাড়ির ঠিকানা হল ডোমেইন নাম। যেমন, আপনি যখন গুগল সার্চ করেন, তখন আপনি আসলে google.com নামক এই ঠিকানায় চলে যাবেন। আর এই ঠিকানাটি একটি বিশেষ ধরনের ঠিকানা, যা ইন্টারনেটের ভাষায় লেখা। যে ঠিকানার (ডোমেইন নাম) মাধ্যমে আপনি সরাসরি ওয়েবসাইটের সেই বাড়িতে পৌঁছে যেতে পারবেন।

ডোমেইন এর কাজ

  1. IP অ্যাড্রেস: প্রতিটি কম্পিউটারের একটি আলাদা পরিচয় থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়। যেমন, আপনার বাড়ির ঠিকানা অন্য কারো সাথে মিলবে না, ঠিক তেমনি আপনার কম্পিউটারের আইপি অ্যাড্রেসও অন্য কারো সাথে মিলবে না।
  2. DNS: ডোমেইন নেম সিস্টেমকে সংক্ষেপে DNS বলা হয়। যেখানে ডোমেইন নাম এবং আইপি অ্যাড্রেসের মধ্যে একটি সংযোগ রয়েছে। যখন আপনি কোনো ডোমেইন নাম লিখবেন, তখন DNS সেই ডোমেইন নামের সাথে মিলিত আইপি অ্যাড্রেস খুঁজে বের করবে।
  3. সার্ভার: আইপি অ্যাড্রেস খুঁজে পাওয়ার পর আপনার ব্রাউজার সেই সার্ভারে একটি অনুরোধ পাঠায়। যে সার্ভারে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের সব তথ্য সংরক্ষিত থাকে।
  4. ব্রাউজার: আর সার্ভার থেকে তথ্য পেয়ে আপনার ব্রাউজার সে গুলোকে একটি সুন্দর ডিজাইন যুক্ত পেজে রূপান্তর করে এবং আমাদের সামনে দেখায়।

ওয়েব পেজ

সহজ ভাষায় বলতে গেলে ওয়েব পেজ হল একটি ওয়েবসাইটের নির্দিষ্ট অংশ। এটি হল সেই জায়গা, যেখানে আপনি কোনো নির্দিষ্ট তথ্য খুঁজে নিতে পারবেন। যেমন, একটি নিউজ ওয়েবসাইটে আপনি আজকের সর্বশেষ খবর জানতে পারবেন, স্পোর্টস খবর সহো আরও অন্যান্য পেজে ভিন্ন ভিন্ন খবর জানতে পারবেন। কারণ, প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে।

ওয়েব পেজ এর কাজ

  • HTML: ওয়েব পেজ তৈরি করার জন্য মূল ভাষা হল HTML (HyperText Markup Language). এই ভাষার মাধ্যমে ওয়েব ডিজাইনাররা পেজের বিভিন্ন উপাদানকে সাজিয়ে তোলে।
  • CSS: CSS (Cascading Style Sheets) ব্যবহার করে ওয়েব পেজকে সুন্দর করে সাজানো হয়। এর মাধ্যমে ওয়েবপেজের ফন্ট, রং, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি পরিবর্তন করা হয়।
  • JavaScript: JavaScript ব্যবহার করে ওয়েব পেজকে ইন্টারেক্টিভ করা হয়। এর মাধ্যমে পেজে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, ইফেক্ট এবং ইন্টারেক্টিভ উপাদান যোগ করা হয়।

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)

CMS হল একটি সফটওয়্যার যা আপনাকে আপনার ওয়েবসাইটের কনটেন্ট পরিচালনা করতে সাহায্য করে। যেমন, আপনি আপনার বাড়ির সাজসজ্জা নিজে করেন, তেমনি CMS আপনাকে আপনার ওয়েবসাইট এর সাজসজ্জা নিজে করার সুযোগ দেয়। আর বর্তমান সময়ে অনেক জনপ্রিয় CMS রয়েছে।

CMS কেন প্রয়োজন?

  • সহজ ব্যবহার: আপনাকে কোনো জটিল কোড লিখতে হবে না। এর ইন্টারফেসটি এত সহজ যে, আপনি যদি কম্পিউটার ব্যবহার করতে জানেন, তাহলে CMS ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না।
  • সময় বাঁচায়: আপনি খুব কম সময়ে আপনার ওয়েবসাইটের কনটেন্ট পরিবর্তন করতে পারবেন।
  • ডিজাইন: আপনি আপনার ওয়েবসাইটকে যেভাবে চান, সেভাবে ডিজাইন করতে পারবেন।
  • সুরক্ষা: CMS আপনার ওয়েবসাইটকে হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে।

কিছু জনপ্রিয় CMS:

  • WordPress.org
  • Joomla
  • Drupal
  • WooCommerce
  • Wix
  • Shopify
  • Blogger

ওয়েবসাইট কত প্রকার ও কি কি?

আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করেন, তখন আপনি হয়তো ভাবেন না যে ওয়েবসাইট গুলো কত রকমের হতে পারে। আসলে ওয়েবসাইট মূলত দুই প্রকার যথা, স্ট্যাটিক এবং ডাইনামিক। এই দুই ধরনের ওয়েবসাইটের মধ্যে অনেক পার্থক্য আছে। আর কোনটি আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করবে আপনার ওয়েবসাইটের লক্ষ্য এবং প্রয়োজনীয়তার উপর।

০১-স্ট্যাটিক ওয়েবসাইট

স্ট্যাটিক ওয়েবসাইটকে আমরা একটা পোস্টারের সাথে তুলনা করতে পারি। একটি পোষ্টার যেমন তৈরি করা হয়ে গেলে তা আর পরিবর্তন করা যায় না। ঠিক একইভাবে, স্ট্যাটিক ওয়েবসাইটের তথ্য গুলো দিয়ে একবার তৈরি করা হলে তা আর পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় না। এগুলো সাধারণত HTML, CSS এবং JavaScript দিয়ে তৈরি করা হয়।

০২-ডাইনামিক ওয়েবসাইট

ডাইনামিক ওয়েবসাইটকে আমরা একটি বইয়ের সাথে তুলনা করতে পারি। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে যেভাবে আপনি নতুন নতুন তথ্য জানতে পারবেন। ঠিক একইভাবে, ডাইনামিক ওয়েবসাইট ব্যবহারকারীর ইনপুটের উপর ভিত্তি করে তথ্য পরিবর্তন করতে পারে। এগুলো সাধারণত একটি সার্ভার-সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ (যেমন PHP, Python, Ruby) এবং একটি ডাটাবেজ ব্যবহার করে তৈরি করা হয়।

ওয়েবসাইট এর ধরন

আপনি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যদি আপনি নিজের সম্পর্কে তথ্য দিতে চান, তাহলে ব্যক্তিগত ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যদি আপনার কোনো পণ্য বিক্রি করতে চান, তাহলে ই-কমার্স ওয়েবসাইট। 

একইভাবে যদি আপনি সবার সাথে যোগাযোগ রাখতে চান, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট তৈরি করতে পারবেন। কারণ, ওয়েবসাইট প্রধানত দুই প্রকার হলেও এই ওয়েবসাইট এর আরো বেশ কিছু ধরন আছে। যেমন, 

  • ব্যক্তিগত ওয়েবসাইট: আপনার শখ, অভিজ্ঞতা, পোর্টফোলিও, এমনকি একটি ব্লগও চালাতে পারবেন। এটি আপনার ডিজিটাল পোস্টার হিসেবে কাজ করবে। যেখানে আপনি নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন।
  • ব্যবসায়িক ওয়েবসাইট: কোনো কোম্পানির জন্য তৈরি করা ওয়েবসাইট হল তাদের অনলাইন দোকানের মতো। যেখানে তারা তাদের পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়, গ্রাহকদের সাথে যোগাযোগ করে এবং বিক্রয় বৃদ্ধি করার চেষ্টা করে।
  • ই-কমার্স ওয়েবসাইট: যদি আপনার কোনো পণ্য বিক্রি করার ইচ্ছা থাকে, তাহলে ই-কমার্স ওয়েবসাইট আপনার জন্য উপযুক্ত হবে। যেখানে আপনি আপনার পণ্য গুলো ডিসপ্লে করতে পারবেন, গ্রাহকরা অনলাইনে অর্ডার করতে পারবে এবং আপনি সহজেই বিক্রয় করতে পারবেন।
  • ব্লগ ওয়েবসাইট: যদি আপনার মনে কোনো বিষয়ে মতামত থাকে, যদি আপনার জ্ঞান শেয়ার করার ইচ্ছা থাকে, তাহলে আপনি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। যেখানে আপনি নিজের মতামত, তথ্য, অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে পারবেন।
  • সামাজিক যোগাযোগ মাধ্যম: ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার – এই সবই হল সামাজিক যোগাযোগ মাধ্যমের উদাহরণ। চাইলে আপনিও এমন ধরনের সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারবেন। 
  • পোর্টাল ওয়েবসাইট: যেসব ওয়েবসাইটে আপনি সব ধরনের তথ্য পাবেন যেমন, খবর, আবহাওয়া, স্পোর্টস, ভ্রমণ, এমনকি অনলাইন শপিংও করতে পারবেন। এটাই হল পোর্টাল ওয়েবসাইট।
  • সরকারি ওয়েবসাইট: সরকারি কাজকর্মের জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করা হয়। এখানে আপনি সরকারি নিয়মকানুন, সেবা, ফর্ম ইত্যাদি সংগ্রহ করতে পারবেন।

ওয়েবসাইট এর কাজ কি? | ওয়েবসাইট কেন দরকার?

প্রতিটা ব্যবসার জন্য ওয়েবসাইট অপরিহার্য একটি সরঞ্জাম। এটি আপনার ব্যবসাকে দৃশ্যমান করে, আপনার ব্র্যান্ডকে শক্তিশালী করে, গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং আপনার ব্যবসাকে প্রসার করতে সাহায্য করে। এর পাশাপাশি একটি ওয়েবসাইট আরো বিভিন্ন কাজে দরকার হয়। আর সেগুলো নিচে তুলে ধরা হলো। 

দৃশ্যমানতা বৃদ্ধি

ওয়েবসাইট হলো আপনার ব্যবসার একটি ভার্চুয়াল দোকান। এই দোকানটি দিনরাত খোলা থাকে এবং পৃথিবীর যে কোনো কোণ থেকে কেউ এখানে আসতে পারে। মনে করুন, আপনার ব্যবসা ছোট্ট একটি গ্রামে অবস্থিত হলেও, একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো বড় শহরে বসে থাকা গ্রাহকদের সাথে যোগাযোগ করতে পারবেন। এতে আপনার ব্যবসার দৃশ্যমানতা অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনি নতুন গ্রাহকদের আকর্ষণ করতে পারবেন।

ব্র্যান্ডের পরিচয়

প্রতিটি ব্যবসার একটি অনন্য পরিচয় থাকে। একটি ওয়েবসাইট আপনার ব্যবসার এই পরিচয়কে আরও শক্তিশালী করে তোলে। আপনার ওয়েবসাইটের ডিজাইন, কনটেন্ট এবং ওভারঅল লুক আপনার ব্র্যান্ডের মূল্য এবং মিশনকে প্রতিফলিত করে। এটি আপনার লক্ষ্যবস্তু গ্রাহকদের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠায় যে, আপনার ব্যবসা কী পণ্য নিয়ে এবং এটি কেন অন্যদের থেকে আলাদা।

বিশ্বাসযোগ্যতার মাপকাঠি

আজকাল, গ্রাহকরা কোনো পণ্য বা সেবা কেনার আগে অনলাইনে গবেষণা করেন।আর পেশাদারভাবে ডিজাইন করা ওয়েবসাইট গ্রাহকদের মনে আপনার ব্যবসা সম্পর্কে একটি ইতিবাচক ধারণা তৈরি করে এবং আপনার ব্যবসাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। আর একটি সুন্দর এবং সহজে ব্যবহারযোগ্য ওয়েবসাইট গ্রাহকদের মনে এই বার্তা দেয় যে, আপনি আপনার ব্যবসাকে গুরুত্ব দেন এবং গ্রাহকদের সন্তুষ্টির জন্য সর্বদা প্রস্তুত।

গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ

একটি ওয়েবসাইট আপনাকে আপনার গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করার একটি প্ল্যাটফর্ম প্রদান করে। আপনি আপনার ওয়েবসাইটে একটি ব্লগ চালু করতে পারবেন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যোগ করতে পারবেন, বা একটি কন্টাক্ট ফর্ম রাখতে পারবেন। এতে গ্রাহকরা সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন।

পণ্য ও পরিষেবা বিক্রয় বৃদ্ধি

একটি ওয়েবসাইট আপনাকে আপনার পণ্য বা পরিষেবা সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করার সুযোগ করে দেয়। আপনি আপনার ওয়েবসাইটে একটি অনলাইন স্টোর তৈরি করতে পারবেন এবং আপনার পণ্যগুলি সেখানে প্রদর্শন করতে পারবেন। গ্রাহকরা আপনার ওয়েবসাইট থেকেই আপনার পণ্য কিনতে পারবে।

তথ্যের ভান্ডার

নির্দিষ্ট কোনো ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করাই হলো একটি ওয়েবসাইটের মূল কাজ। আপনি ওয়েবসাইটে আপনার ব্যবসার ইতিহাস, আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য, আপনার দলের সদস্যদের পরিচয় এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রদান করতে পারবেন। এটি গ্রাহকদের আপনার ব্যবসা সম্পর্কে আরও ভালভাবে জানতে সাহায্য করবে এবং তাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে।

ওয়েবসাইট কিভাবে তৈরী করতে হয়?

আপনি কি কখনো নিজের একটি ওয়েবসাইট তৈরি করার কথা ভেবেছেন? হয়তোবা আপনার একটি ব্যবসা আছে, ব্লগ লেখার শখ আছে, অথবা সহজভাবে নিজের একটি অনলাইন উপস্থিতি তৈরি করতে চান। তো সেটা যে কারণেই হোক না কেন, নিজের একটি ওয়েবসাইট থাকা আজকের ডিজিটাল যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ধাপ ১: ধারণা নির্ধারণ

সবার প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ওয়েবসাইটের উদ্দেশ্য কী। আপনি কী ধরনের তথ্য শেয়ার করবেন, কী ধরনের দর্শকদের টার্গেট করবেন, তা এই সব বিষয় আপনার ধারণাকে স্পষ্ট করবে। আপনার ওয়েবসাইটের একটি স্পষ্ট লক্ষ্য থাকলে, আপনি আপনার কন্টেন্ট এবং ডিজাইনকে সেই লক্ষ্যের সাথে মিলিয়ে তৈরি করতে পারবেন।

ধাপ ২: ডোমেইন নাম নির্বাচন

আপনার ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেইন নামটি আপনার ব্যবসা বা ব্লগের নামের সাথে মিলে যাওয়া উচিত। এটি সহজে মনে রাখার মতো এবং আপনার ওয়েবসাইটের পরিচয় বহন করবে। উদাহরণস্বরূপ, যদি আপনার একটি রেস্টুরেন্ট থাকে, তাহলে আপনার ডোমেইন নাম হতে পারে “abcresturent.com”।

ধাপ ৩: হোস্টিং কিনুন

আপনার ওয়েবসাইট ফাইল গুলো ইন্টারনেটে কোথায় সংরক্ষিত হবে, সেই স্থানকে হোস্টিং বলা হয়। আপনি বিভিন্ন হোস্টিং প্রোভাইডার থেকে আপনার প্রয়োজন অনুযায়ী হোস্টিং প্ল্যান কিনতে পারবেন। হোস্টিং প্রোভাইডাররা সাধারণত বিভিন্ন ধরনের হোস্টিং প্ল্যান অফার করে, যেমন শেয়ার্ড হোস্টিং, VPS হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং ইত্যাদি। আপনার ওয়েবসাইটের আকার এবং ট্রাফিকের পরিমাণের উপর নির্ভর করে আপনি একটি উপযুক্ত প্ল্যান নির্বাচন করতে পারবেন।

ধাপ ৪: কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) নির্বাচন

ওয়েবসাইট বিল্ডার বা CMS হল একটি সফটওয়্যার যা আপনাকে কোনো কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি করতে সাহায্য করবে। WordPress, Wix, Squarespace এই ধরনের জনপ্রিয় প্ল্যাটফর্ম অধিক জনপ্রিয়। এই প্ল্যাটফর্ম গুলো তে বিভিন্ন ধরনের থিম এবং প্লাগিন পাওয়া যায়, যার সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটকে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন।

ধাপ ৫: ডিজাইন ও কন্টেন্ট তৈরি

আপনার ওয়েবসাইটের ডিজাইন এবং কন্টেন্ট আপনার ধারণার সাথে মিলে যাওয়া উচিত। আপনি বিভিন্ন থিম এবং প্লাগিন ব্যবহার করে আপনার ওয়েবসাইটকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবেন। আপনার কন্টেন্ট স্বচ্ছ, সংক্ষিপ্ত এবং সহজে বোধগম্য হওয়া উচিত।

ধাপ ৬: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)

আপনি চাইবেন যাতে লোকেরা আপনার ওয়েবসাইট সহজেই খুঁজে পায়। আর SEO হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের রেজাল্টে সবার উপরে দেখানোর চেষ্টা করা হয়। আপনি কিছু মৌলিক SEO কৌশল শিখে আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য আরো অপটিমাইজ করতে পারবেন।

ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা

ওয়েবসাইট এর সুবিধা ওয়েবসাইট এর অসুবিধা
ইন্টারনেটের মাধ্যমে আপনার ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা লোকের কাছে পৌঁছাতে পারবে। অনলাইন জগতে প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। আপনার ওয়েবসাইটকে অন্যদের থেকে আলাদা করতে হবে।
আপনার ওয়েবসাইট সার্বক্ষণিকভাবে খোলা থাকবে। গ্রাহকরা যে কোনো সময় আপনার পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারবে। একটি উপযুক্ত ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য কিছু প্রযুক্তিগত জ্ঞানের প্রয়োজন।
একটি ভালো মানের ওয়েবসাইট তৈরির জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় না। অনেক ফ্রি ও ওপেন সোর্স টুলস পাওয়া যায়। একটি সফল ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে সময় লাগে। নিয়মিত আপডেট ও পরিচর্যা প্রয়োজন।
আপনার পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রাহকদের সামনে তুলে ধরতে পারবেন। ওয়েবসাইট হ্যাকিং, ভাইরাস আক্রমণের শিকার হতে পারে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
বিভিন্ন ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট পরিবেশন করা সম্ভব। হোস্টিং, ডোমেইন নাম, ব্রাউজার কমপ্যাটিবিলিটি ইত্যাদি বিভিন্ন টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে।
ব্যবহারকারীদের আচরণ বিশ্লেষণ করে মার্কেটিং কৌশল পরিবর্তন করা যায়। একটি ওয়েবসাইট কতটা ব্যবহারকারীবান্ধব, তা তার সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর-

ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কেন প্রয়োজন- তা নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে এর পরেও আপনার মনে ওয়েবসাইট আরো অনেক প্রশ্ন থাকতে পারে। আর সেগুলোর মধ্যে কিছু প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। 

ওয়েব পেজ কি? 

ওয়েব পেজ হল ইন্টারনেটের একটি একক ডকুমেন্ট। এটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ (HTML) নামক একটি বিশেষ কোড দিয়ে তৈরি করা হয়। এই কোড ব্রাউজারকে বলে যে, পৃষ্ঠাটি কেমন দেখাবে এবং কীভাবে কাজ করবে।

উদাহরণ: আপনি যখন গুগল সার্চ করেন এবং একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করেন, তখন আপনি যে পৃষ্ঠাটি দেখছেন, সেটিই হল একটি ওয়েব পেজ।

ওয়েব পোর্টাল কি?

ওয়েব পোর্টাল হলো একটি ওয়েবসাইট বা ওয়েবসাইটের সমষ্টি যেখানে অনেক গুলো উৎস থেকে গুরুত্বপূর্ণ লিংক, কন্টেন্ট ও সার্ভিস সংগ্রহিত থাকে৷ যা ব্যবহারকারীদের সহজবোধ্যভাবে তথ্য উপস্থাপন করে৷ উইকিপিডিয়া কিন্তু সেই দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় ওয়েব পোর্টাল। 

ওয়েব হোস্টিং কি?

ওয়েব হোস্টিং হল আপনার ওয়েবসাইটের ফাইল গুলোকে ইন্টারনেটে সংরক্ষণ করার একটি স্থান। যখন কেউ আপনার ওয়েবসাইটের ঠিকানা (ডোমেইন) ব্রাউজারে টাইপ করে, তখন সেই অনুরোধ ওয়েব হোস্টিং সার্ভারে যায় এবং সার্ভার আপনার ওয়েবসাইটের ফাইল গুলোকে ব্যবহারকারীর কম্পিউটারে পাঠিয়ে দেয়। এভাবেই আপনার ওয়েবসাইট ইন্টারনেটে সবার জন্য দৃশ্যমান হয়।

আপনার জন্য আমাদের শেষকথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা ওয়েবসাইট কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এছাড়াও ওয়েবসাইট এর সুবিধা ও অসুবিধা গুলোকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো আপনি যদি আরো জানতে চান তাহলে এসইও কি এবং লোকাল এসইও কি -এই দুটো লেখা পড়তে পারবেন। ধন্যবাদ, আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। 

Table of Contents

লেখক সম্পর্কে

Picture of Shaddam Hossain Sufol

Shaddam Hossain Sufol

Head of Inbound Team at Intellec IT LLC || SEO Director || Web Analyst

With over six years of experience in digital marketing and web development.

নতুন পোস্ট

Related Posts