আমরা সবাই এমন একটি প্ল্যাটফর্ম খুজতে চাই যেখানে আমরা নিজের মতামত, চিন্তাভাবনা, অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারবো। যেখানে আপনার কণ্ঠস্বর শোনা যাবে এবং আপনি অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যদি আপনি এমন কোনো প্ল্যাটফর্ম খুজেন, তাহলে ব্লগিং হবে আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম।
বর্তমান সময়ে ব্লগিং কেবল শখ হিসেবে নয়, বরং এটি একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন, অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারবেন, এমনকি ব্লগ থেকে আয় করতে পারবেন। তাই ব্লগ কী? ব্লগ কত প্রকারের হতে পারে? এবং কিভাবে আপনি 2024 সালে একটি সফল ব্লগ শুরু করবেন? -এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই আর্টিকেলে।
ব্লগ কি? | ব্লগ কাকে বলে?

ব্লগ শব্দটি আসলে “ওয়েবলগ” শব্দ থেকে এসেছে। ব্লগ হলো একটি অনলাইন জার্নাল বা ডায়েরি। এখানে লেখকরা তাদের মনের মতো গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো বিষয়ের উপর তাদের মতামত, কোনো পণ্য বা সেবার রিভিউ ইত্যাদি শেয়ার করেন। এটি একটি সহজ এবং ব্যবহারকারীবান্ধব প্লাটফর্ম, যেখানে আপনার মতো মানুষরা কোনো বাঁধা ছাড়াই নিজের মতামত প্রকাশ করতে পারবে।
ব্লগিং কাকে বলে?
অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে। যেমন, আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করেন তাহলে আপনাকে বলা হবে ফ্রিল্যান্সার। ঠিক তেমনি ভাবে ব্লগ নিয়ে কাজ করার সময় আপনাকে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় সামনে দিকে এগিয়ে যেতে হবে। আর এই পথ অতিক্রম করতে গিয়ে আপনাকে যেসব কাজ করতে হবে তার সব কাজের সমন্বয়কে বলা হবে ব্লগিং।
ব্লগার কাকে বলে?
ব্লগার হলেন এমন একজন ব্যক্তি যিনি নিয়মিতভাবে নিজের মতামত, অভিজ্ঞতা, জ্ঞান বা অন্যান্য বিষয় নিয়ে লেখালিখি করে এবং সেগুলো ইন্টারনেটে প্রকাশ করেন। এই লেখাগুলো সাধারণত একটি নির্দিষ্ট ওয়েবসাইটে বা প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়, যাকে বলা হয় ব্লগ। আর যারা এই লেখালেখি করার কাজে যুক্ত থাকেন তাদের বলা হয় ব্লগার। তবে একজন ব্লগার শুধু লেখালিখি করেন না,বরং তিনি নিজের ব্লগের মাধ্যমে পাঠকদের সাথে মতবিনিময় করেন, তাদের প্রশ্নের উত্তর দেন এবং একটি কমিউনিটি গড়ে তোলেন।
ব্লগ কত প্রকার ও কি কি?

বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করা ওয়েবসাইট গুলোকে ব্লগ বলা হলেও এই ব্লগ গুলোর ভিন্ন ভিন্ন প্রকার আছে। কেননা, মানুষ আলাদা আলাদা উদ্দেশ্যে নিয়ে ব্লগিং করে। তাই এবার আমি আপনাকে সব প্রকারের ব্লগ সম্পর্কে ধারনা দেওয়ার চেষ্টা করবো। যা নিচে ধাপে ধাপে শেয়ার করা হলো। যেমন,
১.ব্যক্তিগত ব্লগ
ব্যক্তিগত ব্লগ হলো আপনার নিজস্ব একটি ডিজিটাল ডায়েরি। যেখানে আপনি আপনার মনের কথা, জীবনের বিভিন্ন ঘটনা, অভিজ্ঞতা, ভ্রমণ, হবি, স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা সব কিছু লিখতে পারবেন। এটি আপনার একান্ত ব্যক্তিগত জায়গা, যেখানে আপনি নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।
২.পেশাগত ব্লগ
পেশাগত ব্লগ হলো কোনো নির্দিষ্ট পেশা বা শিল্পের সাথে সম্পর্কিত বিষয়ে লেখা ব্লগ। এখানে পেশাজীবীরা তাদের বিশেষজ্ঞতার ক্ষেত্রে নিজেদের জ্ঞান, অভিজ্ঞতা এবং দক্ষতা শেয়ার করেন। উদাহরণস্বরূপ, একজন ডাক্তার তার ব্লগে বিভিন্ন রোগের লক্ষণ, চিকিৎসা পদ্ধতি এবং স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ দিতে পারবেন। আবার একজন ইঞ্জিনিয়ার তার ব্লগে নতুন প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিংয়ের চ্যালেঞ্জ এবং সমাধান সম্পর্কে লিখতে পারবেন।
৩.সামাজিক বিষয়ক ব্লগ
সামাজিক বিষয়ক ব্লগ হলো বর্তমান সময়ের এক অন্যতম শক্তিশালী মাধ্যম। এই ব্লগ গুলোতে সমাজের নানাবিধ সমস্যা, রাজনীতি, সংস্কৃতি, অর্থনীতি, পরিবেশ ইত্যাদি বিষয়ে বিশ্লেষণাত্মক লেখা, মতামত এবং তথ্য উপস্থাপন করা হয়। এগুলো একদিকে যেমন সমাজের একটা বড় অংশের কাছে তথ্য পৌঁছে দেয়, অন্যদিকে সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে।
৪.প্রযুক্তি ব্লগ
প্রযুক্তি ব্লগ হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কিত বিষয়ে লেখা প্রকাশ করা হয়। কম্পিউটার, মোবাইল, সফটওয়্যার, ইন্টারনেট, গ্যাজেটস— এই সব কিছুই প্রযুক্তি ব্লগের আওতায় পড়ে। একজন প্রযুক্তি ব্লগার নিজের জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে লেখালিখি করে এবং পাঠকদের সাথে ভাগ করে নেন।
৫.ফ্যাশন ব্লগ
ফ্যাশন ব্লগ হলো একটি বিশেষ অনলাইন জার্নাল, যেখানে ফ্যাশন বিষয়ক বিভিন্ন তথ্য, পরামর্শ এবং মতামত প্রকাশ করা হয়। একজন ফ্যাশন ব্লগার নিজের ব্যক্তিগত স্টাইল, ফ্যাশন ট্রেন্ড, নতুন পোশাক, স্টাইলিং টিপস, মেকআপ, হেয়ারস্টাইল ইত্যাদি বিষয়ে লেখালিখি করেন। এছাড়াও, ফ্যাশন শো, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন ইন্ডাস্ট্রি সম্পর্কিত বিভিন্ন খবর এবং তথ্যও ফ্যাশন ব্লগে পাওয়া যায়।
৬.ভ্রমণ ব্লগ
ভ্রমণ ব্লগ হলো এমন একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে একজন ভ্রমণকারী তার ভ্রমণের অভিজ্ঞতা, ভ্রমণের টিপস, বিভিন্ন দেশের সংস্কৃতি, খাবার, মানুষ ইত্যাদি বিষয়ে লেখালিখি করে। এই ব্লগ গুলোতে সাধারণত ভ্রমণের ছবি, ভিডিও এবং মানচিত্র থাকে, যা পাঠকদের জন্য ভ্রমণের পরিকল্পনা করতে সাহায্য করে।
৭.ফুড ব্লগ
খাবার ব্লগে সব ধরনের খাবারের রেসিপি, রান্নার টিপস, বিভিন্ন খাবারের পুষ্টিগুণ, বিভিন্ন দেশের খাবার, রেস্টুরেন্ট রিভিউ, খাবারের ছবি এবং আরো অনেক কিছু পাওয়া যায়। খাবার ব্লগাররা তাদের নিজস্ব অভিজ্ঞতা, জ্ঞান এবং সৃজনশীলতা ব্যবহার করে খাবার সম্পর্কে লেখালিখি করেন।
৮.বুক রিভিউ ব্লগ
বুক রিভিউ ব্লগ হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন ধরনের বইয়ের বিস্তারিত বিষয় পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনায় বইয়ের গল্পের সংক্ষিপ্ত বিবরণ, লেখকের লেখার শৈলী, বইটির ভালো-মন্দ দিক এবং পাঠকদের জন্য কতটা উপযোগী হবে, সেসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
কেন আপনার ব্লগিং করা উচিত?

ব্লগিং শুধুমাত্র একটি হবি নয়, বরং এটি একটি শক্তিশালী মাধ্যম যার সাহায্যে আপনি নিজের ভাবনা, চিন্তা এবং অনুভূতি গুলোকে বিশ্বের সামনে তুলে ধরতে পারবেন। এটি আপনার ব্যক্তিত্বকে গড়ে তুলতে, নতুন লোকদের সাথে যোগাযোগ করতে এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে।
আর বর্তমান সময়ে স্মার্টফোন বা কম্পিউটার থাকায় ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এই বিশাল ইন্টারনেটের সমুদ্রে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করার সবচেয়ে সহজ উপায় হলো ব্লগিং।
কারণ, একটি ব্লগের মাধ্যমে আপনি আপনার মনের কথা, আপনার জ্ঞান, আপনার অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে পারবেন। এগুলো ছাড়াও আপনার ব্লগিং করার জন্য আরো অনেক কারণ আছে। যেমন,
নিজেকে প্রকাশ করার সুযোগ
ব্লগিং একজন ব্যক্তির মনের কথা, চিন্তাভাবনা, অনুভূতি স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ তৈরি করে দেয়। আপনি যে বিষয়ে আগ্রহী, সে সম্পর্কে লিখে ব্লগের মাধ্যমে আপনার মতামত জানাতে পারবেন। কোনো সীমাবদ্ধতা ছাড়াই আপনি নিজের মনের কথা বলতে পারবেন।
জ্ঞান ভাগাভাগি করার সুবিধা
যদি আপনার কোনো বিষয়ে বিশেষ জ্ঞান থাকে, তাহলে তা অন্যদের সাথে ভাগ করে নিয়ে আপনি তাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করতে পারবেন। তখন আপনার অভিজ্ঞতা, জ্ঞান অন্যের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
নতুন লোকদের সাথে যোগাযোগ
ব্লগিংয়ের মাধ্যমে আপনি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার ব্লগে অন্যরা মন্তব্য করতে পারবে, আপনি তাদের সাথে আলোচনা করতে পারবেন। এছাড়াও আপনার আগ্রহের বিষয়ের সাথে একই মানুষদের সাথে মতবিনিময় করে নতুন নতুন বন্ধু বানাতে পারবেন।
সৃজনশীলতা বৃদ্ধি
ব্লগিং আপনার সৃজনশীলতা বৃদ্ধিতে সাহায্য করবে। আপনি বিভিন্ন ধরনের বিষয় নিয়ে লিখতে পারবেন, নতুন ধারণা তৈরি করতে পারবেন। আর লেখালিখির মাধ্যমে আপনার মস্তিষ্ক আরো সক্রিয় হবে এবং আপনার মনে আরো নতুন নতুন চিন্তাভাবনা জাগবে।
লেখার দক্ষতা বৃদ্ধি
নিয়মিত ব্লগ লেখার মাধ্যমে আপনার লেখার দক্ষতা উন্নত হবে। আপনি স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে কীভাবে নিজের মতামত প্রকাশ করতে হয় তা শিখতে পারবেন। সেইসাথে আপনার ভাষাশৈলী আরো পরিপক্ক হবে।
আত্মবিশ্বাস বৃদ্ধি
যখন অন্যান্য মানুষ আপনার লেখা পড়বে এবং তার প্রশংসা করবে, তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এভাবে আপনি নিজের উপর বিশ্বাস করতে শিখবেন।
ব্র্যান্ড তৈরি
আপনি যদি কোনো বিশেষ ক্ষেত্রে অভিজ্ঞ হতে চান, তাহলে ব্লগিং আপনাকে একটি ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে সাহায্য করবে। কারণ, আপনার ব্লগের মাধ্যমে আপনি নিজেকে একজন অভিজ্ঞ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
ব্লগিং শুরু করার জন্য কি কি লাগবে?
ব্লগিং হলো একটি অসাধারণ প্লাটফর্ম যেখানে আপনি আপনার মতামত, জ্ঞান, অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিতে পারবেন। কিন্তু ব্লগিং শুরু করতে হলে কিছু মৌলিক বিষয় জানা জরুরি। চলুন, এবার জেনে নেওয়া যাক নতুন হিসেবে ব্লগিং শুরু করার জন্য কি কি প্রয়োজন হবে। যা নিচে ধাপে ধাপে শেয়ার করা হলো। যেমন,
- একটি ব্লগিং নিশ
- ডোমেইন নাম
- হোস্টিং
- ব্লগিং প্ল্যাটফর্ম
- সময় ও ধৈর্য
মনে রাখবেন, ব্লগিং শুরু করার জন্য আপনার খুব বেশি কিছু লাগবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ধৈর্য এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা। যার মাধ্যমে আপনি এই ব্লগিং সেক্টরে নিজেকে একজন সফল ব্লগার হিসেবে পরিচিত করতে পারবেন।
ব্লগিং শুরু করার পূর্ণাঙ্গ গাইডলাইন

হয়তো আপনি কোনো বিষয়ে খুব ভালো জানেন, অথবা আপনার মনের কোণে সৃজনশীলতা কাজ করে, বা আপনি আপনার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা গুলো অন্যদের সাথে ভাগ করে নিতে চান। সেটা যাই হোক না কেন, ব্লগিং আপনার জন্যই তৈরি।
কিন্তু, ব্লগিং শুরু করতে হলে কোথা থেকে শুরু করবেন? কোন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন? কিভাবে আপনার ব্লগকে আরও আকর্ষণীয় করে তুলবেন?
আমাদের এই প্রশ্ন গুলোর উত্তর জেনে নেওয়াটা অত্যন্ত জরুরী একটি বিষয়। তাই এবার আমি খুব সহজ ভাবে ব্লগিং শুরু করার ধাপ গুলো সম্পর্কে বলবো। আর আপনি অবশ্যই নিচে দেখানো পদ্ধতি গুলো ফলো করার চেষ্টা করবেন।
০১.সঠিক নিশ সিলেকশন করুন
নিশ হলো আপনার ব্লগের মূল বিষয় বা থিম। এটি সেই বিষয় যার উপর আপনি নিয়মিত ব্লগে লিখবেন এবং আপনার পাঠকদের সাথে জ্ঞান শেয়ার করবেন। ধরুন, আপনি ফ্যাশন সম্পর্কে অনেক অভিজ্ঞ। তাহলে আপনার ব্লগের নিশ হতে পারে “ফ্যাশন”। এখন আপনি এই নিশের আওতায় বিভিন্ন মাইক্রো নিশ যেমন নতুন ট্রেন্ড, ফ্যাশন টিপস, স্টাইল টিপস ইত্যাদি সম্পর্কে লিখতে পারবেন।
নির্দিষ্ট একটি নিশ বেছে নেওয়ার মাধ্যমে আপনি নিজের ব্লগে কোন ধরনের দর্শক আনতে চান তা নির্ধারণ করতে পারবেন। উদাহরণস্বরূপ, যদি আপনি ফ্যাশন সম্পর্কে লিখতে চান, তাহলে আপনার নিশ হবে “ফ্যাশন”। এতে করে ফ্যাশন বিষয়ক কনটেন্ট খুঁজতে আসা লোকেরা আপনার ব্লগে আসবে।
আর নির্দিষ্ট কোনো নিশ থাকলে আপনার সব কনটেন্ট একই থিমের উপর ভিত্তি করে হবে। এতে করে আপনার ব্লগ আরো সুসংগত এবং পড়ার জন্য আকর্ষণীয় হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO-র জন্য নিশ সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। একটি ভাল নিশ আপনার ব্লগকে সার্চ ইঞ্জিনের টপ পজিশনে আসতে সাহায্য করবে।
সেরা কিছু ব্লগিং নিশের তালিকা
| মূল নিশ | সাব নিশ |
| প্রযুক্তি | স্মার্টফোন, কম্পিউটার, সফটওয়্যার, ইন্টারনেট, গেমিং ইত্যাদি |
| ফ্যাশন | ফ্যাশন ট্রেন্ড, স্টাইল টিপস, পোশাক পরীক্ষা, মেকআপ টিউটোরিয়াল ইত্যাদি |
| ভ্রমণ | বিভিন্ন স্থান, বিদেশ ভ্রমণ, ভ্রমণের টিপস, ভ্রমণের অভিজ্ঞতা |
| খাবার | রান্না রেসিপি, খাবার পর্যালোচনা, রেস্টুরেন্ট রিভিউ, খাবারের উপকারিতা ইত্যাদি |
| স্বাস্থ্য ও ফিটনেস | স্বাস্থ্যকর জীবনযাপন, ব্যায়াম, ডায়েট, রোগ প্রতিরোধ ইত্যাদি |
| বই ও সাহিত্য | বই পর্যালোচনা, লেখকের সাক্ষাৎকার, সাহিত্য সম্পর্কিত আলোচনা ইত্যাদি |
| প্রকৃতি ও পরিবেশ | পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ সচেতনতা ইত্যাদি |
| ব্যবসা ও উদ্যোগ | ব্যবসা শুরু, মার্কেটিং, ফিনান্স, উদ্যোগীদের সাক্ষাৎকার ইত্যাদি |
ব্লগিং নিশ সিলেকশনের সময় কি কি বিবেচনা করতে হবে?
- নিজের আগ্রহ ও জ্ঞানের ক্ষেত্র নিয়ে ব্লগিং করা উচিত।
- টার্গেট করা দর্শকদের আগ্রহ, চাহিদা ও প্রয়োজনীয়তা বুঝতে হবে।
- নিশটিতে প্রতিযোগিতা কতটা, তা বিবেচনা করা জরুরি।
- সিলেক্ট করা নিশে কেমন আয় করা যাবে তা রিসার্চ করতে হবে।
- নিশটির ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনা কতটা, তা বিবেচনা করা উচিত।
- আপনার নিশটি সামাজিক মিডিয়ায় জনপ্রিয় কিনা তাও বিবেচনা করতে হবে।
- গুগল ট্রেন্ডস বা অন্যান্য টুলের মাধ্যমে কীওয়ার্ড রিসার্চ করা উচিত।
আপনারা যারা বাংলা ভাষায় ব্লগিং শুরু করতে চান তাদের নিশ সিলেকশন করার সময় অবশ্যই বাংলা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তাহলে আপনি শুরুতে বুঝতে পারবেন যে, আপনার বাছাই করা নিশে ব্লগিং করলে কেমন ভিজিটর পাওয়া যাবে।
০২. সুন্দর ডোমেইন নাম বাছাই করুন
ব্লগিং শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলোর একটি হলো ডোমেইন নাম বাছাই করা। এটি আপনার ব্লগের অনলাইন ঠিকানা, আপনার ব্র্যান্ডের মুখ। তাই, এটি যেন স্মরণীয়, সহজ এবং আপনার ব্লগের বিষয় বস্তুর সাথে সম্পর্কিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে একটি মনোমুগ্ধকর ডোমেইন নাম বেছে নিবেন।
কেমন ডোমেইন নাম বাছাই করবেন?
- ডোমেইন নাম যতটা সম্ভব সহজ ও সংক্ষিপ্ত হওয়া উচিত।
- সহজে উচ্চারণযোগ্য হওয়া জরুরি।
- নাম এমন হওয়া উচিত যা পাঠকরা সহজে মনে রাখতে পারবে।
- বাছাই করা নামটি আপনার ব্লগের বিষয় বস্তুর সাথে প্রাসঙ্গিক হওয়া উচিত।
- আপনার ডোমেইন নামটি যেন অন্য কোনো ওয়েবসাইটের নামের সাথে মিলে না যায়।
- যদি সম্ভব হয়, (.com) এক্সটেনশন ব্যবহার করবেন।
সেরা ডোমেইন প্রোভাইডার কোম্পানির তালিকা-
- Namecheap
- GoDaddy
- Domain.com
- Bluehost
- DreamHost
- ExonHost
- Hostever
- Web Host BD
- HostMight
- XeonBD
০৩. মানসম্মত হোস্টিং ব্যবহার করুন
যখন কেউ আপনার ব্লগের ঠিকানা বা ডোমেইন টাইপ করে, তখন এই হোস্টিং সার্ভার থেকেই আপনার ব্লগের কন্টেন্ট তাদের কাছে পাঠানো হয়। ফলে আপনার ব্লগ ইন্টারনেটে সবার জন্য দৃশ্যমান হয়। আর আপনার ব্লগের সবকিছু এই সার্ভারেই নিরাপদে সংরক্ষিত থাকে। কোনো কারণে আপনার কম্পিউটারে সমস্যা হলেও আপনার ব্লগ সবসময় পাওয়া যাবে।
তাই এমন একটি হোস্টিং ব্যবহার করার চেষ্টা করবেন যা আপনার ব্লগকে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন চালু রাখতে পারবে। এছাড়াও হোস্টিং সার্ভার গুলো সাধারণত বিভিন্ন ধরনের হ্যাকিং এবং অন্যান্য অনলাইন হুমকি থেকে আপনার ব্লগকে সুরক্ষিত রাখতে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
আপনার জন্য কোন ধরনের হোস্টিং উপযুক্ত?
- শেয়ার্ড হোস্টিং- এটি নতুন ব্লগারদের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সাশ্রয়ী হোস্টিং। এখানে অনেক গুলো ওয়েবসাইট একই সার্ভারে হোস্ট করা হয়।
- VPS হোস্টিং- যখন আপনার ব্লগের ট্রাফিক বাড়বে, তখন শেয়ার্ড হোস্টিং থেকে ভিপিএস হোস্টিংয়ে আসতে হবে। কারন, এখানে আপনি একটি ভার্চুয়াল সার্ভার ব্যবহার করার সুবিধা পাবেন।
- ডেডিকেটেড সার্ভার- যখন আপনার ব্লগটি ধীরে ধীরে বড় হয়ে যাবে, তখন আপনার অনেক বেশি রিসোর্সের প্রয়োজন হবে। আর এমন সময়ে আপনি একটি ডেডিকেটেড সার্ভার ব্যবহার করতে পারবেন।
ব্লগিং শুরু করার আগে হোস্টিং সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। আর এই জ্ঞান অর্জন করার জন্য ”হোস্টিং কাকে বলে” -নিয়ে লেখা ব্লগটি পড়ার চেষ্টা করবেন। তাহলে আপনি খুব সহজেই আপনার ব্লগের জন্য সঠিক হোস্টিং প্ল্যান বাছাই করতে পারবেন।
০৪.ব্লগিং প্ল্যাটফর্ম বাছাই করুন
একটি বাড়ি নির্মাণের জন্য শক্তিশালী ভিত্তি দরকার, তেমনি একটি সফল ব্লগের জন্য ভালো ব্লগিং প্ল্যাটফর্মের প্রয়োজন। আর এই প্ল্যাটফর্মটি আপনার ব্লগের ভিত্তি হিসেবে কাজ করবে। এটি আপনাকে বিভিন্ন ধরনের টুলস এবং ফিচার প্রদান করবে যার মাধ্যমে আপনি আপনার ব্লগকে সুন্দর করে সাজাতে পারবেন, কনটেন্ট পাবলিশ করতে পারবেন এবং পাঠকদের সাথে যোগাযোগ করতে পারবেন।
তবে সুবিধার কথা হলো, বর্তমানে ব্লগিং করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যেকোনো একটি প্ল্যাটফর্ম বাছাই করে আপনার ব্লগিং যাত্রা শুরু করতে পারবেন। তাই নিচে কিছু জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। যেমন,
WordPress.org
WordPress.org হলো ব্লগিং জগতের অন্যতম জনপ্রিয় এবং শক্তিশালী প্ল্যাটফর্ম। এটি অসংখ্য থিম এবং প্লাগিনের মাধ্যমে আপনার ব্লগকে একদম আপনার মতো করে কাস্টমাইজ করার সুযোগ দিবে। আপনি যদি একজন অভিজ্ঞ ব্লগার হন বা আপনার ব্লগকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে চান, তাহলে WordPress.org আপনার জন্য পারফেক্ট একটি প্ল্যাটফর্ম।
Wix
Wix একটি ভিজুয়াল ব্লগিং প্ল্যাটফর্ম যা কোডিং জ্ঞান ছাড়াই আপনাকে একটি সুন্দর এবং পেশাদারী ব্লগ তৈরি করতে সাহায্য করবে। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেসের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ব্লগের ডিজাইন পরিবর্তন করতে পারবেন।
Squarespace
Squarespace একটি আধুনিক এবং সুন্দর ডিজাইনের ব্লগিং প্ল্যাটফর্ম। বিশেষ করে যারা একটি সুন্দর এবং পেশাদারী লুকিং ব্লগ তৈরি করতে চান তাদের জন্য উপযুক্ত। Squarespace এর প্রিমিয়াম টেমপ্লেট গুলো আপনার ব্লগকে আরও আকর্ষণীয় করে তুলবে।
Blogger
যারা স্বল্প ব্যয়ের মাধ্যমে ব্লগ তৈরি করতে চান তাদের ক্ষেত্রে গুগলের এই বিনামূল্যের ব্লগিং প্ল্যাটফর্মটি অন্যতম। যদি আপনি নতুন ব্লগিং শুরু করতে চান এবং অনেক বেশি কাস্টমাইজেশন করতে অনীহা প্রকাশ করেন, তাহলে Blogger হবে আপনার জন্য উপযুক্ত।
০৫. সময় ও ধৈর্য্য
একটি ব্লগ গড়ে তোলার বিষয়টা কিছুটা বাগান গড়ার মতো। আপনি শুরুতেই ফুল ফোটার আশা করতে পারবেন না। সেজন্য প্রথমে বীজ বপন করতে হবে, সেচ দিতে হবে, পরিচর্যা করতে হবে, তারপর একদিন ফুল ফুটবে। আর ব্লগের ক্ষেত্রেও বিষয়টা একই।
সেজন্য প্রথমে আপনাকে ভালো ভালো কনটেন্ট তৈরি করতে হবে, নিয়মিত আপডেট করতে হবে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে। এই সব করার পরে একদিন আপনার ব্লগে পাঠকরা আসবে। তারপর সেই পাঠকদের মাধ্যমে আপনি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আয় করতে পারবেন।
তবে সমস্যা হলো, বর্তমানে সবাই দ্রুত সফলতা পেতে চায়। কিন্তু ব্লগিংয়ে রাতারাতি সফলতা আসে না। এটি হলো খুব ধীরগতির সাথে বেড়ে ওঠা একটি প্রক্রিয়া। সেজন্য আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। হয়তো প্রথমে আপনার কয়েকটি পোস্টে খুব বেশি পাঠক আসবে না, কিন্তু হাল ছেড়ে দেবেন না। আপনি আপনার মতো করে কাজ চলমান রাখবেন। তাহলে ধীরে ধীরে আপনার ব্লগ জনপ্রিয় হয়ে উঠবে।
ব্লগিং করে টাকা ইনকাম করার উপায়
আপনার মনে কি কখনো এমন প্রশ্ন জেগেছে যে, আপনার লেখার দক্ষতাকে কাজে লাগিয়ে কিভাবে অর্থ উপার্জন করা যায়? উত্তর হলো, ব্লগিং! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ব্লগিং হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ উপায়, যার মাধ্যমে আপনি আপনার আগ্রহের বিষয়ে লিখে এবং অন্যদের সাথে শেয়ার করে টাকা আয় করতে পারেন। কারণ, ব্লগিং করে টাকা ইনকাম করার বিভিন্ন উপায় আছে। যে উপায় গুলো নিয়ে নিচে শেয়ার করা হলো।
- গুগল অ্যাডসেন্স (Google Adsense)
- অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate Marketing)
- স্পনসর্ড পোস্ট (Sponsored post)
- ডিজিটাল পণ্য বিক্রি (Sell digital products)
- সরাসরি বিজ্ঞাপন (Direct advertising)
- ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
তবে এই কাজ গুলো করে তখনি ইনকাম করতে পারবেন যখন আপনার ব্লগে হিউজ পরিমান ভিজিটর আসবে। আর এই ভিজিটর নিয়ে আসার জন্য অন্যতম কাজ হলো সঠিকভাবে এসইও করা। সেক্ষেত্রে আপনি যতোটা দক্ষতার সাথে এসইও করতে পারবেন, আপনার ব্লগে ঠিক ততোবেশি ভিজিটর আসার সম্ভাবনা থাকবে।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর-
ব্লগিং কি বা ব্লগ কি – তা নিয়ে আজকের আর্টিকেলে বিষদভাবে আলোচনা করা হয়েছে। তবে এরপরও আপনার মনে ব্লগিং নিয়ে আরো অনেক প্রশ্ন থাকতে পারে। তাই এবার আমি চেষ্টা করবো সেই সকল প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেওয়ার। যেন, আপনার ব্লগিং সম্পর্কে কোনো কিছু অজানা না থাকে।
ব্লগের সুবিধা কি কি?
যদি আপনি ব্লগিং করেন, তাহলে আপনি বিভিন্ন দিক থেকে সুবিধা ভোগ করতে পারবেন। তবে তার মধ্যে কিছু ব্লগের সুবিধা নিচে দেওয়া হলো। যেমন,
- আপনার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারবেন।
- ব্লগিংয়ের মাধ্যমে আপনি আপনার জ্ঞান অন্যদের সাথে ভাগ করে নিতে পারবেন।
- আপনার সৃজনশীলতা প্রকাশ করতে পারবেন।
- ব্লগিং হলো অন্যতম একটি আয়ের উৎস।
- একই ধরনের আগ্রহের মানুষের সাথে যোগাযোগ করতে পারবেন।
- ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে পারবেন।
- ব্লগিংয়ের মাধ্যমে আপনি সচেতনতা সৃষ্টি করতে পারবেন।
ব্লগ কিভাবে তৈরি করে?
প্রাথমিকভাবে একটা নিশ সিলেকশন করে ডোমেইন কিনতে হবে। তারপর একটি ভালো মানের হোস্টিং কিংবা ফ্রি প্ল্যাটফর্ম থেকে ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। যখন আপনি এই কাজ গুলো করতে পারবেন তারপর আপনাকে উক্ত ব্লগে কন্টেন্ট পাবলিশ করে ভিজিটর নিয়ে আসার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ করতে হবে।
ব্লগ কত প্রকার?
বর্তমান সময়ে আপনি চাইলে ভিন্ন ভিন্ন বিষয়ে ব্লগিং করতে পারবেন। কেননা, ব্লগিং সেক্টরে এমন অনেক নিশ আছে যেগুলো অধিক জনপ্রিয়। আর সেই জনপ্রিয় ব্লগিং নিশ গুলো হলো,
- Business marketing
- Personal blogs
- Affiliate blogs
- Food
- Lifestyle
- News blogs
- Travel blogs
- Fashion
- Fitness blogs
- Finance blogs
কাপল ব্লগ মানে কি?
কাপল ব্লগ হলো এমন একটি ব্লগ, যেখানে একটি দম্পতি তাদের জীবনের বিভিন্ন ঘটনা, অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করে। মূলত এটি হলো তাদের সম্পর্কের একটি প্রতিফলন। এখানে তারা তাদের ভ্রমণ, খাবার, ফ্যাশন, রোমান্স, দৈনন্দিন জীবন এবং অন্যান্য অনেক কিছু নিয়ে লিখতে পারে।
ব্লগের মূল চালিকাশক্তি কি?
সত্যি বলতে ব্লগের মূল চালিকাশক্তি অনেক বিষয়ের উপর নির্ভর করে। যেমন, আর্কষনীয় কন্টেন্ট, নিয়মিত আপডেট, পাঠকদের সাথে সম্পর্ক, এসইও ইত্যাদি বিষয় হলো ব্লগের মূল চালিকাশক্তি।
ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?
বর্তমান সময়ে ব্লগ থেকে আয় করার অন্যতম উপায় হলো বিজ্ঞাপন। যেগুলো বিভিন্ন এড কোম্পানি থেকে প্রদান করে। আর আপনি যখন কোনো এড কোম্পানির মনিটাইজেশন নিতে চাইবেন তখন তাদের কাছে আপনাকে এপ্রুভাল নিতে হবে। যেমন, আপনি যদি Google AdSense থেকে আয় করতে চান তাহলে তাদের কাছে আপনাকে এপ্রুভাল নিতে হবে।
পার্সোনাল ব্লগ কি?
যেখানে একজন ব্যক্তি নিজের মতামত, অভিজ্ঞতা, জ্ঞান বা অন্যান্য বিষয় নিয়ে লেখালিখি করে। তাকে ব্যক্তিগত ওয়েবসাইট বা পারসোনাল ব্লগ বলা হয়।
আপনার জন্য আমাদের কিছুকথা
পাঠক, আজকের আর্টিকেলে আমরা ব্লগ কি ও ব্লগিং শুরু করার গাইডলাইন শেয়ার করেছি। যারা ব্লগিং জগতে একবারে নতুন হিসেবে আসতে চান তাদের জন্য এই আর্টিকেলটি অনেক হেল্পফুল হবে। তো এরপরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করবেন। আর এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।



