আপনি যখন গুগল সার্চ ইঞ্জিনে কোনো কিছু খুঁজেন বা ফেসবুকে আপনার বন্ধুদের সাথে চ্যাট করেন, তখন আপনি ইন্টারনেটের বিশাল এক জগতে প্রবেশ করেন। এই বিশাল জগতে কোটি কোটি ওয়েবসাইট রয়েছে। কিন্তু আপনি কীভাবে এত গুলো ওয়েবসাইটের মধ্য থেকে আপনার কাঙ্খিত ওয়েবসাইট খুঁজে বের করবেন? হুমম, এই কাজটি খুব সহজ করে দেয় ডোমেইন (Domain).
গুগল, ফেসবুক, ইউটিউব- সবার শুরুতে যে (.com, .net, .org) দেখেন, সেটাকেই বলা হয় ডোমেইন। কিন্তু এই ডোমেইন আসলে কীভাবে কাজ করে? ইন্টারনেটের বিশাল জগতে কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে কীভাবে খুঁজে বের করে?
আসুন, আজকে আমরা একসাথে ডোমেইনের এই রহস্যময় জগতে একটু ঘুরে আসি। এই আর্টিকেলে আমরা জানবো, ডোমেইন কী, ডোমেইন কেন প্রয়োজন এবং ডোমেইন কীভাবে কাজ করে।
ডোমেইন বলতে কী বোঝায়?
ডোমেইন হল ইন্টারনেটের কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইটের ঠিকানা। যেমন, google.com, facebook.com, youtube.com ইত্যাদি। এই ঠিকানা গুলো মানুষের জন্য মনে রাখা সহজ, কিন্তু কম্পিউটারের জন্য নয়। কারণ, কম্পিউটার আসলে সংখ্যার ধারা বুঝতে পারে, যাকে আইপি অ্যাড্রেস (IP Address) বলে। আর ডোমেইন নেম সিস্টেম (DNS) এই সংখ্যাকে মানুষের বোধগম্য একটি নামে রূপান্তর করে দেয়।
ডোমেইন শব্দের অর্থ কি?
Domain একটি ইংরেজি শব্দ। তবে এই শব্দের বাংলা অর্থ হবে “ডোমেইন”। আমাদের যেমন সবার একটি করে নাম আছে। ঠিক তেমনি ভাবে কোনো ওয়েবসাইটের নাম কে ইন্টারনেটের ভাষায় ডোমেইন বলা হয়। যেমন আপনি আমার লেখাটি (https://shaddamhsufol.com/bd/) এই ডোমেইন থেকে পড়ছেন।
Domain কিভাবে কাজ করে?

এবার আসি মূল প্রশ্নে, ডোমেইন (Domain) কীভাবে কাজ করে? যখন আপনি কোনো ডোমেইন নাম টাইপ করে ইন্টারনেটে প্রবেশ করেন, তখন এটি ভিন্ন ভিন্ন ধাপে নিজের কাজ সম্পন্ন করে। আসুন, ধাপে ধাপে জেনে নেই যে, ডোমেইন কিভাবে কাজ করে।
ডোমেইন নাম সিস্টেম (DNS)
আপনার কম্পিউটার প্রথমে একটি ডোমেইন নেম সিস্টেম (DNS) সার্ভারে একটি অনুরোধ পাঠায়। এই ডিএনএস সার্ভারটি হলো একটি বিশাল ডাটাবেজ, যাতে সকল ডোমেইন এবং তাদের সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস সংরক্ষিত থাকে। একে একটি বিশাল ফোনবুক এর সাথে তুলনা করা সম্ভব, যেখানে সকল ওয়েব সাইটের ঠিকানা সংরক্ষিত থাকে।
আইপি অ্যাড্রেস খোঁজা
ডিএনএস সার্ভার আপনার অনুরোধ অনুযায়ী আইপি অ্যাড্রেস খুঁজে বের করে। ধরুন, আপনি facebook.com টাইপ করেছেন। ডিএনএস সার্ভার তখন এই ডোমেইনের সাথে সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস খুঁজে বের করবে।
আইপি অ্যাড্রেসে রিডাইরেক্ট
ডিএনএস সার্ভার তখন আপনার কম্পিউটারকে সেই আইপি অ্যাড্রেসে নিয়ে যাবে। যেন আপনি কোনো বাড়ির ঠিকানা জানতে চাচ্ছেন এবং কেউ আপনাকে সেই বাড়ির রাস্তা দেখিয়ে দিচ্ছে।
কন্টেন্ট ডাউনলোড
আপনার কম্পিউটার সেই আইপি অ্যাড্রেসে সংযুক্ত হয়ে ওয়েবসাইটের কন্টেন্ট ডাউনলোড করবে এবং আপনার স্ক্রিনে উক্ত কন্টেন্ট প্রদর্শন করবে। বিষয়টি এমন যে, আপনি একটি বইয়ের দোকানে গিয়ে আপনার পছন্দের বইটি খুঁজে পেয়েছেন এবং সেটি পড়ছেন।
ডোমেইন কত প্রকার ও কি কি?

একটি ডোমেইন নাম মূলত দুটি অংশে বিভক্ত। সেগুলো হলো,
- সেকেন্ড-লেভেল ডোমেইন (SLD)
- টপ-লেভেল ডোমেইন (TLD)
সেকেন্ড-লেভেল ডোমেইন (SLD): সাধারণত ওয়েবসাইটের নাম বা ব্র্যান্ডের নামের সাথে মিল থাকে। যেমন, google.com-এ “google” হল সেকেন্ড-লেভেল ডোমেইন। এই অংশটি ওয়েবসাইটের মূল পরিচয় বহন করে।
টপ-লেভেল ডোমেইন (TLD: যা ডোমেইন নামের শেষের দিকে থাকে এবং ওয়েবসাইটের ধরন সম্পর্কে ধারণা দেয়। যেমন, ( .com) সাধারণত বাণিজ্যিক ওয়েবসাইটের জন্য ব্যবহৃত হয়, আবার (.org) সাধারণত অলাভজনক সংস্থার জন্য ব্যবহৃত হয় এবং (.edu) শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।
টপ-লেভেল ডোমেইন (TLD)
ডোমেইন নামের সর্বশেষ অংশকে টপ-লেভেল ডোমেইন বা এক্সটেনশন বলা হয়। যেমন, “.com”, “.net”, “.org” ইত্যাদি। এই অংশটি সাধারণত ওয়েবসাইটের ধরন নির্দেশ করে। চলুন এবার জেনে নেই ডোমেইন এর কোন ধরনটি কোন কাজে ব্যবহার করা হয়।
| .com | সাধারণত ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য |
| .net | নেটওয়ার্ক সংক্রান্ত ওয়েবসাইটের জন্য |
| .org | অলাভজনক সংস্থা বা সংগঠনের ওয়েবসাইটের জন্য |
| .edu | শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের জন্য |
| .gov | সরকারি ওয়েবসাইটের জন্য |
| .info | তথ্যমূলক ওয়েবসাইটের জন্য |
| .biz | ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য |
| .tv | টেলিভিশন বা ভিডিও সম্পর্কিত ওয়েবসাইটের জন্য |
এছাড়াও আরো অনেক ধরনের টপ-লেভেল ডোমেইন আছে, যেমন “.store”, “.online”, “.co” ইত্যাদি।
কান্ট্রি কোড টপ-লেভেল ডোমেইন (ccTLD)
এই ডোমেইন গুলো কোনো দেশের সাথে যুক্ত থাকে। যেমন, “.bd” বাংলাদেশের জন্য, “.in” ভারতের জন্য। এই ডোমেইন গুলো সাধারণত দেশের ভিতরে ব্যবহৃত হয়। তবে আপনি চাইলে বাইরের দেশ থেকেও এই ডোমেইনে তৈরি করা ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
ডোমেইন এর গুরুত্ব
আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, তখন সবার আগে আপনার চোখে পড়ে তার ডোমেইন নেম। যেমন, গুগলের জন্য google.com, ফেসবুকের জন্য facebook.com। তো এই ডোমেইন নাম গুলো শুধু ঠিকানা হিসেবে নয়, বরং এটি একটি ওয়েবসাইটের পরিচয়, ব্র্যান্ড এবং বিশ্বাসযোগ্যতার প্রতীক হিসেবে কাজ করে। আসুন জেনে নিই কেন ডোমেইন নাম আপনার ওয়েবসাইটের জন্য এতটা গুরুত্বপূর্ণ।
ব্র্যান্ডিং
একটি ভালো ডোমেইন নাম আপনার ব্র্যান্ডকে স্মরণীয় করে তুলতে সাহায্য করবে। যেমন, “গুগল” নামটি শুনলেই আমাদের মনে সার্চ ইঞ্জিনের ছবি আসে। এটি একটি সহজ, উচ্চারণযোগ্য এবং মনে রাখার মতো নাম। তাই একটি ভালো ডোমেইন নাম আপনার ব্র্যান্ডকে অন্যদের কাছে আলাদা করে তুলতে এবং দ্রুত স্মরণ করতে সাহায্য করবে।
বিশ্বাসযোগ্যতা
কিছু টপ-লেভেল ডোমেইন (যেমন .gov, .edu) ব্যবহারকারীদের কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। (.gov) ডোমেইন সরকারি সংস্থার জন্য ব্যবহৃত হয়, যা সরকারি ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায়। অন্যদিকে, (.edu) ডোমেইন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত হয়, যা শিক্ষাগত ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা বাড়ায়।
সার্চ ইঞ্জিন অপটিমাইজ
একটি ভালো ডোমেইন নাম আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ভালো র্যাঙ্ক করতে সাহায্য করে। সার্চ ইঞ্জিন গুলো ডোমেইন নামকে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা করে। যদি আপনার ডোমেইন নাম আপনার ওয়েবসাইটের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হয় এবং সহজেই উচ্চারণযোগ্য হয়, তাহলে সার্চ ইঞ্জিনের ভিজিটররা আপনার ওয়েবসাইটকে সহজে খুঁজে নিতে পারবে।
দীর্ঘমেয়াদি বিনিয়োগ
আপনি যদি একবার একটি ডোমেইন নাম নিবন্ধন করেন, তাহলে সেটি আপনার ব্যক্তিগত সম্পত্তির মতো হয়ে যাবে। একটি ভালো ডোমেইন নাম আপনার ব্যবসার জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে কাজ করবে। যা আপনার ব্র্যান্ডকে সুরক্ষিত রাখবে এবং আপনার ব্যবসাকে অনলাইনে স্থায়ী করে তুলবে।
ডোমেইন নাম আপনার ওয়েবসাইটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি আপনার ব্র্যান্ডকে স্মরণীয় করে তুলবে, বিশ্বাসযোগ্যতা বাড়াবে এবং সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের র্যাংকিং প্রদান করবে। তাই, আপনার ওয়েবসাইটের জন্য একটি ভালো ডোমেইন নাম নির্বাচন করার সময় সতর্ক থাকবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন।
বহুল জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
ডোমেইন কি ও ডোমেইন এর প্রয়োজনীয়তা নিয়ে উপরের আলোচনায় বিস্তারিত বলা হয়েছে। তবে এই ডোমেইন নিয়ে আপনার মনে আরো অনেক অজানা প্রশ্ন থাকতে পারে। তাই এবার আমি আপনাকে সেই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো।
ডোমেইন নেম বলতে কি বুঝায়?
বিশ্বের প্রতিটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা নাম আছে। আর কোনো একটি ওয়েবসাইটের সেই নামকে বলা হয় ডোমেইন নেম। যেমন, (google.com), (facebook.com) ইত্যাদি।
হোস্টিং কি?
হোস্টিং হলো একটি সার্ভার, যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষিত থাকে। এই সার্ভারটি সার্বক্ষণিক চালু থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে, যাতে আপনার ওয়েবসাইটটি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যায়।
ডোমেইন হোস্টিং কি?
ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের একটি নাম। যেমন, আপনার বাড়ির একটি নির্দিষ্ট ঠিকানা আছে, তেমনি একটি ওয়েবসাইটেরও নির্দিষ্ট ঠিকানা থাকে। এই ঠিকানার মাধ্যমে লোকেরা আপনার ওয়েবসাইট খুঁজে নিতে পারবে।
আর হোস্টিং হলো একটি সার্ভার, যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল সংরক্ষিত থাকবে। যেমন আপনার বাড়ির সব জিনিস একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়, তেমনি আপনার ওয়েবসাইটের সব ফাইলও একটি নির্দিষ্ট জায়গায়, অর্থাৎ হোস্টিং সার্ভারে রাখা হয়।
ডোমেইন এর কাজ কি?
আইপি অ্যাড্রেস (যেমন, 192.168.1.1) মনে রাখা খুব কঠিন। ডোমেইন এই আইপি অ্যাড্রেস গুলোকে মানুষের বোধগম্য একটি নামে পরিণত করে। এছাড়াও একটি ভালো ডোমেইন আপনার ব্যবসা বা ব্লগের জন্য একটি আলাদা পরিচয় তৈরি করে।
বাংলা ডোমেইন নাম কি?
সাধারণত আমরা যেসব ওয়েবসাইটের ঠিকানা দেখি, সেগুলো হয়তো youtube.com, facebook.com এর মতো ইংরেজি অক্ষরে লেখা। কিন্তু বাংলা ডোমেইন নাম হল এমন একটি ঠিকানা, যেখানে ওয়েবসাইটের নাম বাংলা ভাষায় লেখা থাকে। যেমন, প্রথম আলোর ওয়েবসাইটের বাংলা ডোমেইন নাম হতে পারে (প্রথমআলো.বাংলা)।
ডোমেইন নেম এ www থাকে কেন?
আপনি যখন কোনো ওয়েবসাইটে যান, তখন তার ঠিকানার শুরুতে “www” দেখতে পান। কিন্তু এই “www” আসলে কী? কেন সব ওয়েবসাইটের ঠিকানায় এই অংশটা থাকে? আসুন, আজকে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি।
“www” এর পূর্ণ রূপ হল “World Wide Web”। আসলে, ইন্টারনেটের যে অংশ আমরা রোজ ব্যবহার করি, সেটাকেই World Wide Web বলা হয়। তো “www” হলো ওয়াল্ড ওয়াইড ওয়েব এর সংক্ষিপ্ত রূপ।
আবার আপনি হয়তো এমন অনেক ওয়েবসাইট দেখেছেন যেখানে “www” নেই। এর কারণ হলো, আজকাল অনেক ওয়েব সার্ভার এমনভাবে কনফিগার করা হয় যে, আপনি “www” দিয়ে বা না দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এটাকেই “www redirection” বলে।
ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয় কেন?
ডোমেইন নাম রেজিস্ট্রেশন মানে হল একটি নির্দিষ্ট ডোমেইন নাম কিনে নেওয়া। যখন আপনি একটি ডোমেইন নাম রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি সেই ডোমেইন নামটি একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করার অধিকার পাবেন।
ডোমেইন নেম অদ্বিতীয় ব্যাখ্যা কর
যখন কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো ডোমেইন নাম রেজিষ্ট্রেশন করবে, তখন সেই একই নামে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ডোমেইন রেজিষ্ট্রেশন করতে পারবে না। যেমন, আপনি একটি (abcd.com) নামে একটি ডোমেইন কিনলেন, এখন অন্য কেউ চাইলেও রেজিষ্ট্রেশন এর মেয়াদ থাকা পর্যন্ত (abcd.com) ডোমেইনটি কিনতে পারবে না। সেক্ষেত্রে তাকে (abcd.com) এর পরিবর্তে (abcd.net/.org/.info) ডোমেইন কিনতে হবে। তাই ডোমেইন নামকে অদ্বিতীয় বলা হয়।
সারা বিশ্বের সকল আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
আপনার মনে হতে পারে, এই বিশাল নেটওয়ার্কের সবকিছু কোনো একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। কিন্তু আসলে তা নয়। ইন্টারনেট একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক, যা কোনো একক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে নেই। আইপি এড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সংস্থা ও প্রোটোকল মিলে কাজ করে।
তবে আইপি এড্রেসের বরাদ্দ এবং পরিচালনার দায়িত্বে থাকে আইএনএআরআই (ICANN=Internet Corporation for Assigned Names and Numbers)। আইএনএআরআই একটি অলাভজনক সংস্থা যা ইন্টারনেটের নামকরণ সিস্টেমের জন্য বিভিন্ন কাজ করে।
ডোমেইন এক্সটেনশন কি?
ডোমেইন এক্সটেনশন হল একটি ওয়েবসাইটের ঠিকানার শেষের অংশ। যেমন, google.com-এ .com হল ডোমেইন এক্সটেনশন। এই এক্সটেনশন গুলো ওয়েবসাইটের ধরন, অবস্থান বা উদ্দেশ্য সম্পর্কে কিছুটা ধারণা দেয়।
আপনার জন্য আমাদের কিছুকথা
ডোমেইন কি ও ডোমেইন এর গুরুত্ব নিয়ে আজকে বিষদভাবে আলোচনা করা হয়েছে। আর আপনার আইটি সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির জন্য চ্যাট জিপিটি কি ও ওয়েবসাইট কি লেখা দুটো পড়তে পারেন। এছাড়াও নতুন নতুন তথ্য বিনামূল্যে পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।



