“এসইও শিখতে কতদিন সময় লাগবে?” এই প্রশ্নটি অনেক ডিজিটাল মার্কেটার ও ব্লগারের মনে ঘুরপাক খায়। কিন্তু এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া সম্ভব নয়। কারণ, এসইও শেখা একটা অনবরত চলমান প্রক্রিয়ার এক যাত্রা। কেননা, সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আর পরিবর্তিত এই অ্যালগরিদমের সাথে আপনাকেও প্রতিনিয়ত নতুন নতুন স্ট্রাটেজি ফলো করতে হবে।
কিন্তুু আপনি যদি মনে করেন কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে এসইও মাস্টার হয়ে যাবেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ, এসইও শিখতে কত সময় লাগবে তা আপনার আগের জ্ঞান, শেখার ইচ্ছা শক্তি, কত সময় দিতে পারবেন এবং কোন পদ্ধতিতে শিখছেন তার উপর নির্ভর করে।
এসইও কি?
এসইও হলো আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলের টপ পজিশনে নিয়ে আসার একটি প্রক্রিয়া। যখন কেউ গুগলে কোনো কিছু সার্চ করে, তখন গুগল তার বিশাল ডাটাবেজ থেকে সবচেয়ে প্রাসঙ্গিক ও গুণগত মানসম্পন্ন ওয়েবসাইট গুলোকে সবার আগে দেখায়।
আর এসইও এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে আরো প্রাসঙ্গিক ও গুণগত মানসম্পন্ন করে তুলতে পারবেন, যার ফলে সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে উপরের দিকে দেখাবে।
এসইও শেখার প্রয়োজনীয়তা
বর্তমানে মানুষ কোন পণ্য বা সেবা খুঁজতে গেলে সবার আগে গুগলে সার্চ করে। আর তখন যদি আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় না থাকে, তাহলে আপনার ওয়েবসাইটে কাস্টমার পৌঁছানোর সম্ভাবনা খুব কম থাকবে। আর এসইও আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের ফলাফলে উপরে তুলে দিয়ে আপনাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে।
যখন মানুষ কোনো পণ্য বা সেবা খুঁজতে গুগলে সার্চ করে এবং আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের প্রথম পাতায় দেখতে পাবে, তখন তারা আপনার ব্র্যান্ডকে আরও বিশ্বাসযোগ্য মনে করবে। এটি আপনার ব্র্যান্ডের সুনাম বাড়াতে সাহায্য করবে। মূলত এই কারন গুলোর জন্য আমাদের এসইও শেখার প্রয়োজন হয়।

এসইও শিখতে কতদিন সময় লাগে?
আপনারা অনেকেই জানতে চান যে, এসইও শিখতে কতদিন সময় লাগে। তো দুঃখজনক হলেও সত্য যে এই প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারন, এসইও হলো এমন একটি সেক্টর যেখানে শেষ বলতে কিছু নেই। কারণ, এসইও এর সার্চ ইঞ্জিন র্যাংকিং অ্যালগরিদম প্রতিনিয়ত আপডেট হয়। যার কারণে আপনি যতদিন এসইও ফিল্ডে কাজ করবেন ততোদিন আপনার এসইও শেখার কাজ চলমান রাখতে হবে।
কিন্তুু প্রফেশনাল ভাবে যখন আপনি কোনো আইটি প্রতিষ্ঠান কিংবা কোর্স করে এসইও শিখবেন তখন আপনাকে বেশ কয়েকটি ধাপে এসইও শেখানো হবে। আর সেগুলো হলো,
- ব্যাসিক লেভেল এসইও
- মাষ্টার লেভেল এসইও
- প্রাকটিক্যাল এসইও
মূলত আপনি যখন স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান কিংবা কোর্স করে এসইও শিখবেন তখন এই ধাপ গুলো ফলো করে আপনি একদিন এসইও এক্সপার্ট হতে পারবেন। আর একজন এসইও এক্সপার্ট হওয়ার জন্য এই ধাপ গুলো ফলো করতে আপনার কতদিন সময় লাগবে তার ধারনা নিচে দেওয়া হলো।
ব্যাসিক লেভেল এসইও শিখতে কতদিন সময় লাগবে?
যদি আপনার এসইও শেখার প্রবল ইচ্ছা থাকে তবে ব্যাসিক লেভেলের এসইও শিখতে আপনার মাত্র ১ থেকে ৩ মাস সময় লাগবে। যে সময়ের মধ্যে আপনি এসইও এর ব্যাসিক বিষয় গুলো সম্পর্কে শুধুমাত্র ধারনা নিতে পারবেন। আর উক্ত সময়ে আপনি যা শিখবেন সেগুলো হলো,
- এসইও কি,
- এসইও কীভাবে করে কাজ করে,
- কিওয়ার্ড রিসার্চ কি,
- অন পেজ এসইও,
- অফ পেজ এসইও,
তবে যখন আপনি ব্যাসিক লেভেলে থাকবেন তখন অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে এই বিষয় গুলো আয়ত্ব করতে হবে। অন্যথায় এই বিষয় গুলো না জানলে পরবর্তী সময়ে আপনার এসইও শেখার কাজটা অনেক কঠিন মনে হবে।
মাস্টার লেভেল এসইও শিখতে কতদিন সময় লাগবে?
একজন ব্যক্তি যখন এসইও এর প্রাথমিক বিষয় গুলো সম্পর্কে ধারনা নিবে তারপর তাকে মাষ্টার লেভেল এসইও শিখতে হবে। আর স্বাভাবিক ভাবে যদি আপনার এসইও শেখার যথেষ্ট ইচ্ছা থাকে তাহলে আপনার প্রায় ৬ মাস থেকে ১২ মাস পর্যন্ত সময় রাখতে হবে মাষ্টার লেভেল এর এসইও শেখার জন্য। কেননা, উক্ত সময়ে আপনি বিভিন্ন বিষয় শিখতে পারবেন। যেমন,
- কমপিটিটর এনালাইসিস,
- টেকনিক্যাল এসইও ,
- অ্যাডভান্স এসইও ফ্রেন্ডলি কনটেন্ট তৈরি,
- LSI কীওয়াড ব্যবহার ইত্যাদি।
আর যখন আপনি এই বিষয় গুলো শিখতে পারবেন তখন আপনি নিজেকে এসইও ফিল্ডে কাজ করার জন্য উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবেন। তবে তার আগে আপনাকে অবশ্যই প্রাকটিক্যাল এসইও এর কাজ জানতে হবে।
প্র্যাকটিক্যাল এসইও শিখতে কতদিন সময় লাগবে?
আপনি এতোদিন ধরে যে এসইও এর কাজ শিখছেন সেগুলো চর্চা বা অনুশীলন করার পদ্ধতিকে বলা হয় প্রাকটিক্যাল এসইও। যদিওবা ৪-৬ মাস সঠিকভাবে চর্চা করতে পারলেই আপনি নিজেকে একজন এসইও এক্সপার্ট হিসেবে পরিচয় দিতে পারবেন।
কিন্তুু ততোদিনে আপনি নিজেও বুঝতে পারবেন যে, এসইও এর শেখার শেষ বলতে কিছু নেই। বরং সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম চেন্জ হওয়ার সাথে সাথেই আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন স্ট্রাটেজি অনুযায়ী কাজ করতে হবে। আর আপনার শেখার ভিত্তি মজবুত হলে তখন আপনি নিজেই নতুন নতুৃন স্ট্রাটেজি তৈরি করতে পারবেন।

এসইও শেখার সময় কিসের উপর নির্ভর করে?
এসইও শেখার জন্য কত সময় লাগবে, তা নির্ধারণ করা কঠিন। কারণ এটি আপনার উপর নির্ভর করবে। যদি আপনি প্রতিদিন কয়েক ঘণ্টা সময় দিতে পারেন এবং ধারাবাহিকভাবে অধ্যয়ন করেন, তাহলে আপনি খুব দ্রুত এসইও শিখতে পারবেন। কিন্তু, যদি আপনার কাছে সীমিত সময় থাকে, তাহলে এসইও শিখতে বেশি সময় লাগতে পারে।
কিন্তু প্রশ্ন হলো, এসইও শেখার সময় কিসের উপর নির্ভর করে? -এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ এটি অনেক গুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই কারণ গুলো নিচে দেওয়া হলো।
আপনার বর্তমান জ্ঞান
যদি আপনি আগে থেকেই ওয়েব ডেভেলপমেন্টের মৌলিক জ্ঞান রাখেন, তাহলে HTML, CSS এবং JavaScript এর মতো ভাষা গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকবে। যা এসইও শেখার সময় আপনাকে অনেক সাহায্য করবে। এছাড়াও যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন, তাহলে আপনি এসইও-এর গুরুত্ব এবং এর কাজ করার পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা পাবেন।
সময় বিনিয়োগ
এসইও একটি ক্রমাগত পরিবর্তনশীল ক্ষেত্র। সার্চ ইঞ্জিন গুলো নিয়মিত আপডেট হয় এবং এসইও অ্যালগোরিদম পরিবর্তিত হয়। তাই, এসইও একবার শিখে নিলেই হবে, এমনটা নয়। সেজন্য আপনাকে নিয়মিত আপডেট থাকতে হবে এবং নতুন নতুন কৌশল শিখতে হবে। তাই আপনি যদি এসইও এর ফ্যাক্টর গুলো দ্রুত রপ্ত করতে চান তাহলে আপনাকে যথেষ্ট পরিমান সময় বিনিয়োগ করতে হবে।
এসইও শেখার পদ্ধতি
আপনি কোন মাধ্যম ব্যবহার করে এসইও শিখবেন তার উপরেও সময় নির্ভর করে। যেমন, আপনি চাইলে কোর্স করে, বই পড়ে, সরাসরি আইটি প্রতিষ্ঠান থেকেও এসইও শিখতে পারবেন। অনলাইন বা অফলাইনে বিভিন্ন ধরনের এসইও কোর্স পাওয়া যায়। কোর্সের মাধ্যমে আপনি এসইও-র মৌলিক থেকে প্রো লেভেলের বিষয় পর্যন্ত সবকিছু শিখতে পারবেন।
আপনার লক্ষ্য
আপনি কি উদ্দেশ্যে এসইও শিখবেন তার উপরেও সময় নির্ভর করে। যেমন আপনি যদি নিজের ব্লগ এর কাজের জন্য এসইও শিখতে চান তাহলে আপনার ব্যাসিক লেভেলের এসইও শিখলেও হবে। সেক্ষেত্রে ব্যাসিক লেভেলের এসইও শিখতে খুব বেশি সময়ের দরকার হবেনা।
অপরদিকে আপনি যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য এসইও শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই মাষ্টার লেভেলের এসইও শিখতে হবে। আর সেজন্য আপনাকে পর্যাপ্ত পরিমান সময় ব্যয় করতে হবে।
দ্রুত এসইও শেখার উপায় জেনে নিন
- প্রথমে এসইও এর মূল ধারণা গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন।
- কিওয়ার্ড, মেটা ট্যাগ, ব্যাকলিংক ইত্যাদি শব্দ গুলোর অর্থ বুঝবেন।
- অনলাইন কোর্স করুন Udemy, Coursera ইত্যাদি ওয়েবসাইটে অনেক ভালো কোর্স আছে।
- এসইও সম্পর্কিত বিভিন্ন ব্লগ পড়ুন। Moz, Search Engine Journal ইত্যাদি ব্লগ গুলো খুব জনপ্রিয়।
- নিয়মিত YouTube ভিডিও দেখুন, YouTube এ অনেক ভালো এসইও টিউটোরিয়াল পাওয়া যায়।
- প্র্যাকটিস করুন, আপনি যে জিনিস শিখছেন তা আপনার নিজের ওয়েবসাইটে প্রয়োগ করে দেখুন।
- এসইও টুল ব্যবহার করুন এবং সে গুলোর সঠিক ব্যবহার জেনে নিবেন।
- এসইও ফোরামে অন্যদের সাথে মতবিনিময় করবেন।
আপনার জন্য আমাদের কিছুকথা
পাঠক, এসইও শিখতে কতদিন সময় লাগে সে সম্পর্কে আজকে সঠিক ধারনা দেওয়া হয়েছে। যার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন যে, এসইও শিখতে কতদিন সময় লাগে। তো এসইও সম্পর্কে আপনার জ্ঞান বৃদ্ধির জন্য লোকাল এসইও (Local SEO) কি ও অফ পেজ এসইও (Off Page SEO) কি লেখা দুটো পড়বেন। আর এসইও ফিল্ডের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।



